Thursday, May 14, 2026

Bidhannagar Corporation Election: জোট হলে কংগ্রেসকে তিনটির বেশি আসন ছাড়বে না বামেরা

Date:

Share post:

আগামী ২২ জানুয়ারি বিধাননগর পুরনিগমের ভোট (Bidhannagar Corporation Election)। ৩ জানুয়ারি মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ। খুব স্বাভাবিকভাবেই অন্যান্য দলের মত প্রার্থী তালিকা প্রকাশের তৎপরতা শুরু হয়েছে বামেদেরও (Left front)। ইতিমধ্যেই অশোক ভট্টাচার্যকে মুখ করে ৪৭ ওয়ার্ডের শিলিগুড়ি পুরনিগমের আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে বামেরা। কংগ্রেসের জন্য ছেড়ে রাখা হয়েছে বেশ কয়েকটি আসন। শেষ পর্যন্ত সমঝোতায় আসা না গেলে বাকি ওয়ার্ডগুলোতেও প্রার্থী ঘোষণা করবে বামেরা।

আরও পড়ুন:Covid: আক্রান্তের সংখ্যা ফের বাড়ছে, এমআর বাঙ্গুর হাসপাতালে কোভিড চিকিৎসা হবে

এদিকে আগামিকাল, শুক্রবার কলকাতার উপকণ্ঠে বিধাননগর পুরনিগমের প্রার্থী তালিকা ঘোষণা করবে বামেরা। তার আগে আজ বৃহস্পতিবার প্রার্থী তালিকা চূড়ান্ত করতে বৈঠক রয়েছে বামেদের। সূত্রের খবর, ৪১ আসনের বিধাননগর কর্পোরেশনের ৩৮টি ওয়ার্ডে প্রার্থী তালিকা মোটামুটি চরিত্র। জোট বার্তা দিয়ে কংগ্রেসকে ছাড়া হবে মাত্র তিনটি আসন। আর তাতে যদি কংগ্রেস রাজি না হয় সেক্ষেত্রে কলকাতা পুরভোটের মতোই ‘একলা চলো নীতি’ নেবে বামফ্রন্ট। অন্যদিকে, প্রদেশ কংগ্রেস সূত্রে খবর শিলিগুড়িতে বামেদের সঙ্গে সমঝোতার রাস্তায় গেলেও বিধাননগর পুরনিগমের বামেদের শর্তে রাজি নয় তারা। সেক্ষেত্রে আরও বেশি আসন না দিলে সব ওয়ার্ডেই প্রার্থী দেবে কংগ্রেস। আজ বৃহস্পতিবারও কংগ্রেস নিজেদের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে বৈঠকে বসছে।

এদিকে নিজেদের শক্ত ঘাঁটি উত্তরবঙ্গের শিলিগুড়ি পুরসভার জন্য সব ওয়ার্ডের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে বিজেপি। শিলিগুড়ি পুরনিগমের ভোটে এবার বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন বাকি তিন পুরসভা ভোটের জন্য তাঁদের প্রার্থী তালিকা চূড়ান্ত। যে কোনও সময়ে তা ঘোষণা করা হবে। কলকাতার উপকণ্ঠে বিধাননগর ও চন্দননগর পুরভোটে বিশেষ কিছু করতে পারবে না বিজেপি। সেটা জেনেই গেরুয়া শিবির শিলিগুড়ি এবং আসানসোলের দিকেই বেশি করে নজর দিচ্ছে।

Related articles

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...