Friday, May 22, 2026

Kolkata Police: এবার বিনীত গোয়েলের হাতে কলকাতার সুরক্ষার দায়িত্ব

Date:

Share post:

কলকাতার নতুন নগরপাল হলেন বিনীত গোয়েল (CP Vinit Goyel)। এর আগে তিনি রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের প্রধান ছিলেন । চলতি বছর পাঞ্জাবের দুই কুখ্যাত গ্যাংস্টারকে ধরে খবরের শিরোনামে আসেন । আগামী কাল, ৩১ ডিসেম্বর বেলা ১২টার সময় তিনি দায়িত্ব বুঝে নেবেন । বর্তমান নগরপাল সৌমেন মিত্রের (Soumen Mitra) মেয়াদ শেষ হচ্ছে আগামীকালই ।

আরও পড়ুন- Omicron Crisis: ব্রিটেন থেকে আসা সমস্ত বিমানে নিষেধাজ্ঞা জারি রাজ্য সরকারের
এবারের বিধানসভা নির্বাচনের আগে অনুজ শর্মার জায়গায় কলকাতা পুলিশ কমিশনার হয়েছিলেন সৌমেন মিত্র । এবার বিনীত গোয়েলের হাতে কলকাতার সুরক্ষার দায়িত্ব । সামনেই ২৬ জানুয়ারি, সাধারণতন্ত্র দিবস । রয়েছে নেতাজি জন্মজয়ন্তী । স্বাভাবিক ভাবেই কলকাতায় জনসমাগম হবে । এই পরিস্থিতিতে নতুন কমিশনারের সামনে নতুন চ্যালেঞ্জ ।

 

Related articles

এভারেস্ট জয়ের পর মৃত্যু দুই ভারতীয়ের!

মাউন্ট এভারেস্ট (Mount Everest) জয়ের পর নেমে আসার সময় মৃত্যু হল ভারতীয় দুই পর্বতারোহীর (Indian Mountaineers)। শুক্রবার নেপাল...

নিজের স্ত্রীকেই একাধিকবার বিয়ে! কী রহস্য লুকিয়ে খগেশ্বরের জীবনে

দীর্ঘ ৫২ বছরের দাম্পত্য জীবন। চার সন্তানের বিয়ে হয়ে গিয়েছে, ঘরে এসেছে নাতি-নাতনিও। কিন্তু জীবনের এই সায়াহ্নে এসে...

পুলিশ কীভাবে সিদ্ধান্ত নেবে যে কে অনুপ্রবেশকারী? প্রশ্ন তুলে সরব হলেন সাকেত

তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আগেই বলেছিলেন, SIR হল NRC-এর গোপন বা পরোক্ষ রূপ। এই প্রসঙ্গেই...

ছিন্নভিন্ন ভূখন্ড থেকে ছিন্নমূল জনতার নায়ক রশিদ, সাজঘরে উদ্দাম সেলিব্রেশন

আইএসএলে খেতাব জয়ের পাশাপাশি সেরা তালিকাতেও দাপট ইস্টবেঙ্গল ফুটবলারদের। ১১ গোল করে গোল্ডেন বুট জিতেছেন ইস্টবেঙ্গলের স্ট্রাইকার ইউসেফ...