Monday, April 6, 2026

Kl Rahul: সেঞ্চুরিয়ানে জয়ের পিছনে বোলারদের কৃতিত্ব দিলেন রাহুল

Date:

Share post:

সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকা ( South Africa) বিরুদ্ধে প্রথম টেস্টে দাপুটে জয় পায় ভারতীয় দল( India Team)। আর এই জয়ে জন‍্য ভারতীয় বোলারদের দুরন্ত পারফরম্যান্সকে তুলে ধরলেন সহ-অধিনায়ক কে এল রাহুল( Kl Rahul)। তিনি বলেন, বিদেশের মাটিতে ভারতের দাপট দেখানোর আসল কারণ বোলাররাই। মহম্মদ শামি, যশপ্রীত বুমরাহদের দাপটেই প্রোটিয়ারা ক্রিজে দাঁড়াতে পারেননি বলে জানান রাহুল।

এদিন ম‍্যাচ শেষে রাহুল বলেন,” ভারতীয় দলের বোলিং লাইন শক্তিশালী। বিদেশের মাটিতে নিজেদের বার বার প্রমাণ করেছে। এটি আমাদের দলের পক্ষে এটা একটা ইতিবাচক দিক। দলে এবং রিজার্ভ বেঞ্চে একাধিক প্রতিশ্রুতিমান বোলারও বসে রয়েছে।”

সেঞ্চুরিয়ানে প্রোটিয়াদের বিরুদ্ধে পাঁচ উইকেট নেওয়ার পাশাপাশি টেস্টে ২০০ উইকেটের মালিক হয়েছেন মহম্মদ শামি। দ্বিতীয় ইনিংসেও নিয়েছেন ৩ উইকেট। তাই এদিন শামির প্রশংসা না করে পারলেন না রাহুল। শামির প্রশংসায় রাহুল বলেন,” গত ৩-৪ বছরে নিজের পারফরম্যান্সকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে শামি। যে ভাবে খেলেছে, তাতে এই বছরটা ওর কাছে অন্যতম সেরা গিয়েছে। আমাদের দলের অন্যতম সেরা বোলার ও। যে কোনও পরিস্থিতিতে ও খেলতে পারে।

আরও পড়ুন:Sourav Ganguly: হাসপাতালে শুয়েই ভারতের খেলা দেখলেন মহারাজ, টুইট করে শুভেচ্ছা জানালেন বিরাটদের

Related articles

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...