Wednesday, June 3, 2026

Omicron: সংক্রমণের আশঙ্কা: ১ জানুয়ারি বন্ধ কালীঘাট মন্দিরের গর্ভগৃহ, ভক্তশূন্য কল্পতরু উৎসব

Date:

Share post:

বাড়ছে করোনা সংক্রমণ। উদ্বেগ নয়া স্ট্রেন ওমিক্রন নিয়েও। এই পরিস্থিতিতে পয়লা জানুয়ারি ভক্তদের জন্য বন্ধ থাকছে কালীঘাট মন্দিরের গর্ভগৃহ। গতবারের মতো এবারও দক্ষিণেশ্বর মন্দিরের ঐতিহ্যবাহী কল্পতরু উৎসব পালিত হবে ভক্তশূন্য ভাবে।

বছরের প্রথম দিন কল্পতরু উৎসব হয় দক্ষিণেশ্বর ও উদ্যোনবাটীতে। কিন্তু এবছর এক ধাক্কায় করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সতর্ক মন্দির কর্তৃপক্ষ। ভক্তশূন্য ভাবেই কল্পতরু উৎসব পালিত হবে।

কালীঘাট মন্দিরের (Kalighat Temple) তরফে জানানো হয়েছে, আলিপুর আদালতের নির্দেশে ১ জানুয়ারি মন্দিরের গর্ভগৃহ ভক্তদের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধুমাত্র পুরোহিত ও সেবাইতদের প্রবেশাধিকার আছে।

বেলুড় মঠের (Belur Math) তরফে আগেই জানানো হয়েছে, ১-৪ জানুয়ারি মঠ বন্ধ থাকবে। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।

শুক্র ও শনিবার, তারাপীঠের গর্ভগৃহে ঢুকে অঞ্জলি দিতে পারবেন না পূন্যার্থীরা।

 

Related articles

রেলযাত্রীদের ভোগান্তি,শিয়ালদহ শাখায় একগুচ্ছ ট্রেন বাতিলের ঘোষণা পূর্ব রেলের

সপ্তাহান্তে বিপাকে পড়তে চলেছেন শিয়ালদহ শাখার (Sealdah Division) ট্রেন যাত্রীরা। মঙ্গলবার পূর্ব রেলের (Eastern Railway) তরফে বিজ্ঞপ্তি জারি...

বিধানসভার নৌশাদ আলি কক্ষে ‘বিদ্রোহী’ তৃণমূল বিধায়কদের মিটিং শুরু

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা হবেন কে, বাংলার রাজনৈতিক মহলের নজর এখন বিধানসভা চত্বরে। তৃণমূল কংগ্রেসের দুই তৃতীয়াংশ বিধায়করা...

তোলাবাজির অভিযোগে কলকাতায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলর অরিজিৎ 

মধ্যরাতে গ্রেফতার কলকাতা পুরসভার (KMC) ১০৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর (Arijit Das Thakur)। ভোটের ফলাফলের পর...

৮ জুন দিল্লিতে ‘ইন্ডিয়া’র বৈঠকে যোগ দেবেন মমতা-অভিষেক

আগামী ৮ জুন সর্বভারতীয় স্তরে বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৈঠকে যোগ দিতে দিল্লি যাবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা...