Monday, May 11, 2026

Howrah Corporation Bill: হাওড়া বিল নিয়ে এবার অ্যাডভোকেট জেনারেলকে তলব রাজ্যপালের

Date:

Share post:

হাওড়া কর্পোরেশন বিল ২০২১-এর জটিলতা কাটাতে এবার রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়কে তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। বছরের প্রথম দিনেই রাজ্যের AG-কে চিঠি দিয়ে দিয়ে জানিয়েছেন, যত দ্রুত সম্ভব সমস্ত কাগজপত্র নিয়ে যেন তিনি রাজ্যপালের সঙ্গে দেখা করেন। এও বলা হয়েছে, আপাতত রাজ্যপাল দার্জিলিং রাজভবনে রয়েছেন। রাজ্য সরকারকে চিঠি পাঠানোর পাশাপাশি এই বিষয়ে দু’টি টুইট করেন রাজ্যপাল। একটি টুইটে চিঠি অ্যাটাচও করেছেন তিনি ৷ সঙ্গে লিখেছেন, ওই সংক্রান্ত বিষয়ে সমস্ত নথি নিয়ে অতিদ্রুত দেখা করতে বলেছেন ৷

হাওড়া বিল নিয়ে কলকাতা হাই কোর্টে ভুল স্বীকার করছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। শেষ শুনানির দিন তিনি জানান, ‘হাওড়া ও বালি নিয়ে ভুল সওয়াল করেছিলাম। কারণ তিনি আদালতে বলেছিলেন, বিলে স্বাক্ষর করেছেন রাজ্যপাল। কিন্তু বিলে স্বাক্ষর করেনি তিনি। ফলে প্রশ্ন ওঠে, কে সত্যি বলছেন? এবার সেই সই কাণ্ড নিয়েই রাজ্যপালের তলব এজিকে।

আরও পড়ুন- ‘উনি যে বিজেপির ক্যাডার তা প্রমাণ করে দিয়েছেন!’ রাজ্যপালকে কটাক্ষ কল্যাণের

Related articles

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...