Saturday, June 20, 2026

‘উনি যে বিজেপির ক্যাডার তা প্রমাণ করে দিয়েছেন!’ রাজ্যপালকে কটাক্ষ কল্যাণের

Date:

Share post:

হাওড়া পুর সংশোধনী বিল নিয়ে নতুন করে সঙ্ঘাতে রাজ্যপাল বনাম রাজ্য। এই প্রেক্ষিতে হাওড়া থেকে রাজ্যপাল জগদীপ ধনকড়কে আক্রমণ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

শনিবার তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে ডোমজুড় বিধানসভা কেন্দ্রে দুয়ারে চিকিৎসক অনুষ্ঠানে এসে  কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘তাকিয়ে দেখুন পশ্চিমবঙ্গের রাজ্যপালের দিকে। কেউ বলবে এটা রাজ্যপাল? উনি যে বিজেপির কতবড় ক্যাডার তা প্রমাণ করে দিয়েছেন রাজ্যপাল। বিজেপির একজন চাকরবাকরের পর্যায়ে চলে গিয়েছেন আপনি। লজ্জা লাগে না আপনার? ইচ্ছাকৃতভাবে হাওড়ায় পুরভোট করতে দিচ্ছেন না। বিল আটকে রেখে হাওড়ার মানুষের ক্ষতি করছেন। কোন অধিকারে, কী অধিকারে আপনি একটা বিলকে আটকে রাখতে পারেন? আপনি অসাংবিধানিক কাজ করছেন। প্রতি মুহূর্তে আপনি ভারতের সংবিধানকে লঙ্ঘন করছেন।’

এদিন মঞ্চ থেকে চ্যালেঞ্জ ছুড়ে কল্যাণ বলেন, ‘রাজনীতি করার ইচ্ছে হয়েছে রাজ্যপালের। আগামী লোকসভা নির্বাচনে শ্রীরামপুর কেন্দ্র থেকে লড়ে দেখান। আড়াই লক্ষ ভোটে হারাব।’

আরও পড়ুন- Tripura: ত্রিপুরায় তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালন

Related articles

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...