Tuesday, June 23, 2026

EPL: এগিয়ে থেকেও চেলসির সঙ্গে ২-২ গোলে ড্র লিভারপুলের

Date:

Share post:

রবিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে ( EPL) এগিয়ে থেকেও চেলসির ( Chelsea) সঙ্গে ড্র করল লিভারপুল( Liverpool)। ম‍্যাচের ফলাফল ২-২। এই ড্র-এর ফলে শীর্ষে থাকা ম‍্যাঞ্চেস্টার সিটির থেকে অনেকটাই পিছিয়ে গেল চেলসি, লিভারপুল। ২১ ম‍্যাচ খেলে লিগ টেবিলে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ম‍্যানসিটি। সমসংখ‍্যক ম‍্যাচ খেলে ৪৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে চেলসি। একম‍্যাচ কম খেলে ৪২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে তৃতীয় স্থানে লিভারপুল।

ম‍্যাচে এদিন শুরু থেকেই  চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। যার ফলে ম‍্যাচের ৯ মিনিটের মাথায় গোল করে লিভারপুলকে এগিয়ে দেন সাদিও মানে। এরপর ২৬ মিনিটে লিভারপুলকে গোল করে ২-০ এগিয়েদেন মহম্মদ সালাহ। তবে এই ব‍্যবধান বেশিক্ষণ ধরে রাখত পারেনি মানেরা। ম‍্যাচের ৪২ মিনিটে চেলসির হয়ে ১-২ করেন মাতেও কোভাসিচ। এরঠিক তিন মিনিটের মাথায় চেলসির হয়ে সমতা ফেরান ক্রিশ্চিয়ান পুলিসিচ। যার ফলে ম‍্যাচের প্রথমার্ধে ফলাফল থাকে ২-২।

এরপর ম‍্যাচের দ্বিতীয়ার্ধে দুই দলের আক্রমণ প্রতিআক্রমণ  চললেও, গোলের সংখ‍্যা বাড়াতে ব‍্যর্থ হয় তারা।

আরও পড়ুন:Virat Kohli: পিঠের চোটের কারণে দ্বিতীয় টেস্ট থেকে সরে দাঁড়ালেন অধিনায়ক কোহলি, নেতৃত্বে কেএল রাহুল

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...