Friday, June 26, 2026

রোজভ্যালি মামলায় শ্রেয়া পাণ্ডের বিরুদ্ধে চার্জশিট সিবিআইয়ের

Date:

Share post:

রোজভ্যালি কাণ্ডে শ্রেয়া পাণ্ডের(Shreya Pandey) বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিল সিবিআই(CBI)। সোমবার ওড়িশার খুর্দা আদালতে সিবিআই চার্জশিটে অভিযোগ তোলা হয়েছে পারিশ্রমিক নিয়েও রোজভ্যালিকে(Rose Valley) পরিষেবা দেননি শ্রেয়া ও তার সহযোগী সংস্থা।

চার্জশিটে সিবিআইয়ের তরফে দাবি করা হয়েছে, শ্রেয়া পান্ডে এবং তার সহযোগী অন্দরসজ্জার নাম করে রোজভ্যালির থেকে মোটা অংকের টাকা নিয়েছিলেন। অথচ রোজভ্যালিকে কোনও পরিষেবা দেওয়া হয়নি। পাশাপাশি সিবিআই সূত্রের খবর সল্টলেক থেকে মন্দারমনিতে অফিস সরানো, মন্দারমণিতে হোটেল তৈরির সময় শ্রেয়াকে টাকা দেওয়া হয় রোজভ্যালির তরফে। এমনকি শ্রেয়ার বিদেশযাত্রার খরচ বহন করেছিল এই চিটফান্ড সংস্থা। কেন এই টাকা দেওয়া হয়েছিল সেই সকল প্রশ্নের কোন সদুত্তর পায়নি সিবিআই। যার জেরে অভিযুক্ত হিসেবে রোজভ্যালি মামলার চার্জশিটে শ্রেয়া পাণ্ডের নাম তোলা হয়েছে সিবিআইয়ের তরফে।

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...