Saturday, March 14, 2026

‘গৃহলক্ষ্মী’র পর এবার গোয়ায় ‘যুবশক্তি’র প্রতিশ্রুতি তৃণমূলের, মিলবে ২০ লক্ষ টাকা ঋণ

Date:

Share post:

গোয়ায়(Goa) ক্ষমতায় এলে মহিলাদের জন্য গৃহলক্ষী প্রকল্পের ঘোষণা আগেই করেছে তৃণমূল(TMC)। এবার গোয়ার যুবকদের জন্য যুবশক্তি কার্ড(Yubashakti Card) চালুর ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। এই কার্ডের মাধ্যমে কোনওরকম বন্ধক ছাড়াই ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারবেন যুবকরা। রবিবার পানাজিতে(Panaji) সাংবাদিক বৈঠক করে অভিনব এই প্রকল্পের ঘোষণা করা হয়েছে ঘাসফুল শিবিরের তরফে। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন গোয়ার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুদিন দাভালিকার, তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্র সাকেত গোখেল(Saket Gokhle) সহ অন্যান্য নেতৃত্বরা।

সাংবাদিক বৈঠক থেকে সুদিন দাভালিকার বলেন, “গোয়ায় এমজিপি-র সঙ্গে জোট হয়েছে তৃণমূলের। এই জোট আগামী দিনে গোয়ায় নতুন ভোর আনবে। রাজ্যে সুশাসন ফিরিয়ে আনব আমরা। নতুন সরকার ক্ষমতায় এলে যুব সম্প্রদায়ের জন্য চালু করা হবে যুবশক্তি কার্ড। যুবকদের আর্থিক সাহায্য করতেই এই প্রকল্পের পরিকল্পনা। এর মাধ্যমে ১৮ থেকে ৪৫ বছর বয়সীরা কোনরকম বন্ধক ছাড়া ঋণ পাবেন। প্রকল্প চালু করতে আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা করা হবে। গ্যারান্টার থাকবে সরকার। নতুন এই প্রকল্পে গোয়ার যুবসমাজ নিজের পায়ে দাঁড়াতে পারবেন।”

আরও পড়ুন:INTTUC: এক শিল্পে এক ইউনিয়ান চালু তৃণমূলের: প্রথম পদক্ষেপ চায়ে, হবে অন্য শিল্পেও

উল্লেখ্য, এর আগে পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ধাঁচে গোয়াতে গৃহলক্ষ্মী প্রকল্পের ঘোষণা করেছে তৃণমূল। যার মাধ্যমে গোয়ার মহিলারা ৫০০০ টাকা করে প্রতিমাসে পাবেন। সম্প্রতি গোয়া সফরে গিয়ে এই প্রকল্পের বিষয়ে স্থানীয় নেতৃত্বের সঙ্গে বিশদে আলোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই ধাঁচে এবার গোয়ায় যুবশক্তি প্রকল্পের ঘোষণা করল তৃণমূল। ইতিমধ্যেই এই প্রকল্পের জন্য গোয়ায় এক লক্ষ বেকার যুবক নিজেদের নাম নথিভুক্ত করেছেন।

spot_img

Related articles

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...