Sunday, May 3, 2026

India Team: প্রোটিয়াদের বিরুদ্ধে দুরন্ত শার্দুল ঠাকুর, দিনের শেষে ২ উইকেট হারিয়ে ৮৫ রান ভারতের

Date:

Share post:

ভারত-দক্ষিণ আফ্রিকা( India-South Africa) দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে দুরন্ত শার্দুল ঠাকুর (Shardul Thakur)। দিনের শেষে ২ উইকেট হারিয়ে ৮৫ রান ভারতের।

জোহানেসবার্গে ভারতের প্রথম ইনিংস মাত্র ২০২ রানে গুটিয়ে গিয়েছিল। যার ফলে ভারতের প্রথম লক্ষ‍্য ছিল দ্বিতীয় দিনে প্রোটিয়াদের অল্প রানে বেঁধে রাখা। আর ম‍্যাচের দ্বিতীয় দিনে ভারতের হয়ে সেই কাজটাই করলেন শার্দুল ঠাকুর। একটা বা দু’টো নয় একাই তুলে নিলেন সাত-সাতটি উইকেট। যার ফলে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস থামল মাত্র ২২৯ রানে। যার অর্থ মাত্র ২৭ রানে লিড নিতে পারল ডিন এলগার অ্যান্ড কোং। শার্দুল তাঁর টেস্ট কেরিয়ারে প্রথমবার পাঁচ উইকেট নেওয়ার স্বাদ পেলেন। পাশাপাশি প্রথম ভারতীয় হিসাবেও জো’বার্গে লাল বলের ক্রিকেটে সাত উইকেট নেওয়ার নজির গড়লেন ‘লর্ড শার্দুল’! ভারতের হয়ে বাকি উইকেট নেন যশপ্রীত বুমরাহ এবং মহম্মদ শামি। ২ উইকেট নেন শামি। একটি উইকেট নেন বুমরাহ। প্রোটিয়াদের হয়ে লড়াই চালান কিগান পিটারসেন এবং বাভুমা। ৬২ রান করেন কিগান পিটারসেন। বাভুমা করেন ৫১ রান।

তবে দ্বিতীয় ইনিংসে ব‍্যাট করতে নেমেই ধাক্কা খায় ভারত। শুরুতেই উইকেট হারায় টিম ইন্ডিয়া। মাত্র ৮ রানে আউট হন কে এল রাহুল। ২৩ রানে আউট হন মায়ঙ্ক আগরওয়াল। ভারতের হয়ে ক্রিজে রয়েছেন চেতেশ্বর পুজারা এবং রাহানে। প্রোটিয়াদের হয়ে একটি করে উইকেট নেন দুয়ানে ওলিভার এবং মাক্রো জনসেন। দিনের শেষে ৫৮ রানে এগিয়ে টিম ইন্ডিয়া।

আরও পড়ুন:Novak Djokovic: অস্ট্রেলিয়ান ওপেন খেলবেন নোভাক জোকোভিচ, নিজেই জানালেন সেকথা

Related articles

সাখাওয়াত মেমোরিয়ালের সামনে বিজেপির স্টিকার লাগানো গাড়ি কেন, বিক্ষোভ তৃণমূলের

রবিবার সকালে সাখাওয়াত মেমোরিয়ালের সামনে তৃণমূল কর্মীদের বিক্ষোভ। ১৬৩ ধারা বলবৎ থাকা অবস্থায় বিজেপির স্টিকার লাগানো গাড়ি কি...

ভোটের ফলপ্রকাশের আগেই পান্ডুয়ায় ‘বুলডোজ়ার’ রেলের, ঘরছাড়া বহু 

সোমবার রাজ্যে বিধানসভার ভোট গণনা ও ফলাফল ঘোষণার আগেই শুরু বিজেপির অত্যাচার। শনিবার রাতের অন্ধকারে হুগলির পান্ডুয়ায় বিজেপি...

ভোট গণনায় গাফিলতিতে চাকরি হারাতে হতে পারে সরকারি কর্মীদের! কড়া কমিশন 

বাংলায় দুদফায় নির্বাচন শেষ হওয়ার পর সোমবার রাজ্য জুড়ে ২৯৩ বিধানসভা কেন্দ্রের ভোট গণনা শুরু হবে সকাল আটটা...

রবিবাসরীয় দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস! ভোট গণনার আগের দিন কালবৈশাখীর সতর্কতা

রবিবার সকাল থেকে মেঘলা আকাশ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝেমধ্যেই শোনা যাচ্ছে বাজ পড়ার শব্দ। যদি এখনও পর্যন্ত কোথাও...