Sunday, May 10, 2026

ফের করোনা আক্রান্ত রাজ-শুভশ্রী, চলচ্চিত্র উৎসব মিস করবেন টলিউডের তারকা দম্পতি

Date:

Share post:

ফের করোনায় (Corona) আক্রান্ত হলেন টলিউডের (Tollywood) শীর্ষ পরিচালক তথা তৃণমূল (TMC) বিধায়ক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। শুধু রাজ নন, আক্রান্ত তাঁর স্ত্রী অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Shubhrashree Ganguly)। এই সেলিব্রিটি দম্পতি দ্বিতীয়বার কোভিড পজিটিভ। টুইট করে এমন খবর নিজেই জানিয়েছেন রাজ। আপাতত তাঁরা হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বলেও জানিয়েছেন তৃণমূল বিধায়ক। তবে রাজ-শুভশ্রীর শিশু সন্তান ইউভানের করোনা টেস্টের রিপোর্টের বিষয়ে কিছু জানা যায়নি।

টুইটে রাজ চক্রবর্তী লেখেন, “আমি আর শুভশ্রী দু-জনেই করোনা আক্রান্ত হয়েছি। আপাতত হোম কোয়ারেন্টাইনে রয়েছি। সকলে সুরক্ষিত থাকুন। মাস্ক পরুন এবং করোনা সংক্রান্ত সতর্কতামূলক নির্দেশিকা মেনে চলুন।”

প্রসঙ্গত, করোনার জন্যই রাজ হারিয়ে ছিলেন তাঁর বাবাকে। ২০২০ সালের অগাস্টে কোভিড আক্রান্ত হয়েছিলেন রাজ চক্রবর্তীও। মা হওয়ার কয়েক মাস পর শুভশ্রীও আক্রান্ত হয়েছিলেন করোনায় ৷

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার ২৭ তম কলকাতা চলচ্চিত্র উৎসবের সাংবাদিক বৈঠকে ছিলেন না চেয়ারপার্সন রাজ চক্রবর্তী। তারপর রাজের টুইটে না থাকার বিষয়টি স্পষ্ট হয়। খুব স্বাভাবিকভাবেই এবার কলকাতা চলচ্চিত্র উৎসবে আসতে পারবেন না রাজ।

Related articles

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...

আইপিএলে দ্রুততম অর্ধশতরান ঊর্ভিলের, মা-কে নিয়ে আবেগপ্রবণ শচীন-বৈভবরা

মাতৃদিবসে(Mother's Day) আইপিএল ইতিহাসে যুগ্ম দ্রুততম অর্ধশতরান করে বাবার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন সিএসকের ব্যাটার ঊর্ভিল প্যাটেল। মাত্র...