Wednesday, June 3, 2026

Mithun Chakraborty:ভৌতিক ফিল্মে মিঠুন, রইল 12 ’O’ Clock ছবির ট্রেলার

Date:

Share post:

ফের বড় পর্দায় আসতে চলেছেন ডিস্কো ডান্সার অভিনেতা মিঠুন চক্রবর্তী। এবার একেবারে অন্য ঘরানার ছবিতে মনোবিদের ভূমিকায় দেখা যাবে তাঁকে। পরিচালক রামগোপাল বর্মার ‘১২ ও ক্লক’ নামে এক সাইকোলজিক্যাল হরর ছবিতে অভিনয় করেছেন তিনি। আপাতত প্রকাশ্যে এল ফিল্মের ফার্স্ট লুক। টুইটারে পোস্টারটি শেয়ার করেছেন চলচ্চিত্র সমালোচক তরণ আদর্শ। ক্যাপশনে জানিয়েছেন, মিঠুনের পাশাপাশি ছবিতে দেখা যাবে মানব কউল, মকরন্দ দেশপাণ্ডে, আশিস বিদ্যার্থী, আলি আসগর, ফ্লোরা সাইনির মতো তারকাদের। আগামী ৮ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি।

আরও পড়ুন:KIFF: করোনা আক্রান্ত রাজ-পরমব্রতরা, আপাতত স্থগিত কলকাতা চলচ্চিত্র উৎসব

‘১২ ও ক্লক:অন্দর কা ভূত’ আদতে পুরোদস্তুর একটি সাইকোলজিক্যাল হরর। যেখানে মিঠুন চক্রবর্তীকে দেখা যাবে এক মনোবিদের চরিত্রে। ২০১৯ সালের এপ্রিল মাস নাগাদ ‘১২ ও ক্লক’ সিনেমার শুটিং শুরু করেছিলেন রাম গোপাল। প্রথমে ছবির নাম ছির ‘গেহের’। পরে তা পালটানো হয়। কারণ, এই একই নামে ১৯৫৮ সালে একটি রহস্য গল্প নিয়ে তৈরি সিনেমা মুক্তি পেয়েছিল। প্রমোদ চক্রবর্তীর পরিচালনায় সেই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন গুরু দত্ত ও ওয়াহিদা রহমান। এবার রামগোপালের ‘১২ ও ক্লক’ কতটা ভয়ের হয়ে উঠতে পারে, তা বলবে সময়।

সম্প্রতি ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিতে অভিনয় করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন বাংলার কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী। যন্ত্রণা নিয়েই শট দিয়েছিলেন।যদিও এখন তিনি অনেকটাই সুস্থ। তবে করোনা আবহে সিনেমার পাশাপাশি বাংলা টেলিভিশনেও মহাগুরু হিসেবে ফিরছেন মিঠুন। স্টার জলসার রিয়ালিটি শো ‘ডান্স ডান্স জুনিয়র’-এর নতুন মরসুমে তাঁর সঙ্গে দেখা যাবে সুপারস্টার দেব এবং টেলিভিশন মনামি ঘোষকে ।১৬ ডিসেম্বর প্রকাশ্যে এসেছে প্রোমো।


Related articles

২০ জুনই পশ্চিমবঙ্গ দিবস: জানালেন দিলীপ, বছরভর শ্যামাপ্রসাদের ১২৫তম জন্মবার্ষিকী পালন

২০ জুন সরকারিভাবে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’। সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। বুধবার নবান্নে বৈঠকের পরে এই কথা জানালেন...

দক্ষিণবঙ্গের আজও হাঁসফাঁস করা গরম, বর্ষার কী আপডেট

বুধবার দক্ষিণবঙ্গ জুড়ে ঊর্ধ্বমুখী উষ্ণতা (South Bengal Weather)। কলকাতাসহ পার্শ্ববর্তী জেলাগুলিতে অস্বস্তিকর আবহাওয়ায় রীতিমতো নাজেহাল হতে হচ্ছে অফিসযাত্রী...

অধীর বললেন, ইতিহাসের পুনরাবৃত্তি, বেসুরোদের কোন স্বীকৃতি দিচ্ছেন জ্ঞানেশ কুমার!

১৯৯৮ সালে কংগ্রেস ভেঙে তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেস। ২০২৬ সালে সেই তৃণমূল ভেঙে তৈরি হচ্ছে কোন দল? সেটাই...

আজ থেকেই অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা: ঘোষণা মুখ্যমন্ত্রীর, একনজরে কারা পাবেন-কারা বাদ

বিধানসভা নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি বিজেপি (BJP) দিয়েছিল, সেই মতোই শুরু হল অন্নপূর্ণা যোজনা। বুধবার থেকেই বৈধ উপভোক্তাদের...