Tuesday, May 19, 2026

স্বাস্থ্য পরীক্ষার জন্য চারদিন বন্ধ থাকছে পার্কস্ট্রিট উড়ালপুল, যানজটের আশঙ্কা

Date:

Share post:

ভারবহন ক্ষমতা পরীক্ষা করতে আগামী শুক্রবার অর্থাৎ ৭ জানুয়ারি থেকে বন্ধ হচ্ছে পার্কস্ট্রিট উড়ালপুল(Park Street flyover)। চালু হবে আগামী ১১ জানুয়ারি মঙ্গলবার সকাল ৬টায়। এই ৪ দিন যেকোনো রকম যানচলাচল বন্ধ থাকবে শহরের অন্যতম ব্যস্ত এই উড়ালপুলে। সম্প্রতি এমনটাই জানিয়েছে কলকাতা পুলিশ(Kolkata Police) ও হুগলি রিভার ব্রিজ কমিশন(Howrah river bridge commission)।

বৃহস্পতিবার এই সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, ৭ জানুয়ারি রাত ১০ টাকা থেকে মঙ্গলবার, ১১ জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত পার্কস্ট্রিট উড়ালপুল বন্ধ রাখা হচ্ছে রক্ষণাবেক্ষণের জন্য। উড়ালপুল ভার বহন ক্ষমতা পরীক্ষা করা হবে। তবে উড়ালপুল বন্ধ থাকায় যান চলাচলে সমস্যা সামাল দিতে বিকল্প পথ হিসেবে খুলে দেওয়া হবে জহরলাল নেহেরুর রোড। তবে ব্যস্ততম উড়ালপুলটির স্বাস্থ্য পরীক্ষার জন্য সপ্তাহের শেষ দিন শনি ও রবিবারকে বেছে নেওয়া হলেও সোমবার ব্যাপক যানজট হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ‌অবশ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে নোটিশে জানিয়ে দেওয়া হয়েছে উত্তর এবং দক্ষিণ কলকাতাগামী গাড়িগুলি জওহরলাল নেহরু রোড ধরে যাতায়াত করতে পারবে।

Related articles

তরুণীর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য বিধাননগরে! ধর্ষণ-খুনের অভিযোগ পরিবারের

সল্টলেকের একটি গেস্ট হাউজ থেকে এক তরুণীর রহস্যমৃত্যুর (Salt Lake Woman Death) ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য! শুরুতে...

নেইমারকে নিয়েই ফুটবল বিশ্বকাপে ২৬ জনের দল ঘোষণা ব্রাজিলের

আসন্ন ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় ২৬ জন প্লেয়ার নিয়ে দল ঘোষণা করল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল (Brazil Football...

গণতান্ত্রের জন্যে বাংলাদেশে প্রত্যাবর্তন প্রয়োজন: ‘ঘরে ফেরা’র বিষয়ে সাফ বললেন হাসিনা

বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য প্রত্যাবর্তন প্রয়োজন। তবে, সেটা কোনও নির্দিষ্ট দিনের উপর নির্ভরশীল নয়। দাবি করেছেন...

‘হুইসল’ বাজিয়ে চেন্নাইকে খোঁচা ঈশানের

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের (SRH) কাছে পরাজিত হয়েছে চেন্নাই সুপার কিংস (CSK) । সোমবার নিজের দলকে জিতিয়ে মাঠেই...