Tuesday, March 17, 2026

High Court: চার পুরভোট পিছনো নিয়ে কমিশনের অবস্থান কী? হলফনামা চাইল হাইকোর্ট

Date:

Share post:

করোনা পরিস্থিতিতে চার পুরসভায় ভোট পিছনোর আবেদন জানিয়ে করা জনস্বার্থ মামলায় রাজ্য নির্বাচন কমিশনের (State Election Commission ) মতামত জানতে চাইল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ভোট করার পক্ষেই সওয়াল করে কমিশন। কোভিডে ভোট করানো নিয়ে কী কী পদক্ষেপ নিয়েছে, তা জানাতে নির্দেশ দেয় হাইকোর্ট। সোমবারের মধ্যে হলফনামা দিয়ে এ বিষয়ে তাদের মতামত জানাতে হবে কমিশনকে। মামলার পরবর্তী শুনানি মঙ্গলবার।

৪ পুরসভায় ভোট ঘোষণা হয়ে গিয়েছে। শুক্রবার, আদালতে মামলাকারীর আইনজীবী বিকাশ ভট্টাচার্য বলেন, কোনও রাজনৈতিক দল চায় না ভোট হোক। বিধাননগরেই ২৩টি কনটেইনমেন্ট জোন। সেখানে প্রচার করা যাচ্ছে, না ভোটাররা বাইরে আসতে পারছেন না। ভোট দেবেন কীভাবে?

কোভিডবিধি মেনে ভোটগ্রহণে আপত্তি নেই। আদালতে জানিয়ে দেয় কমিশন। কোভিডে জীবন থেমে না থাকলে, ভোট কেন? এদিন, আদালতের শুনানিতে জানায় কমিশন। রাজ্যের পক্ষে অ্যাডভোকেট জেনারেল বলেন, কমিশন চাইলে স্বাস্থ্য দফতর সাহায্য করবে।” সোমবারের মধ্যে আদালতে হলফনামা দেবে নির্বাচন কমিশন।

আরও পড়ুন:কেন্দ্রের গাইডলাইন না জেনে প্রশ্ন তোলেন রাজ্যপাল: মোদির সামনে ধনকড়কে তোপ মমতার

বিধানসভা নির্বাচনের সময় কোভিড বিধি মেনেই ভোট গ্রহণ করেছিল নির্বাচন কমিশন। সেইসময় করোনার শক্তিশালী ভ্যারিয়েন্ট ডেল্টা সক্রিয় ছিল। কিন্তু নির্বাচনের ফলে সংক্রমণ কোথাও বাড়েনি। করোনা পরিস্থিতিতে বিভিন্ন পদক্ষেপ করেছিল কমিশন। সেই সমস্ত ব্যবস্থা এবারও নিচ্ছে তারা। শুধু তাই নয়, যে চার পুরসভায় নির্বাচন রয়েছে, সেখানে বুথেই আগে টিকাকরণের ব্যবস্থা করা হচ্ছে। এই পরিস্থিতিতে বিরোধীরা হারের ভয়েই নির্বাচন পিছোতে চাইছে বলে মন্তব্য শাসকদলের।

spot_img

Related articles

তৃণমূলের তালিকায় সাংবাদিকতা জগতের ২ প্রার্থী কুণাল ও দেবদীপ

অনেক কঠিন সময়ে ক্ষুরধার যুক্তি দিয়ে দলের হয়ে লড়েন। নানা ঘাত-প্রতিঘাত সত্ত্বেও ছাড়েননি মমতা-অভিষেকের হাত। রাজ্যসভার সাংসদের পর...

গ্রেফতার করেও কেন্দ্রের সরকারের স্বৈরাচারী বাধা! জেলের কাহিনী শোনালেন সোনম

দেশের শান্তি নষ্ট করার চেষ্টা। বিদেশি এজেন্টের সঙ্গে যোগাযোগ। লাদাখকে অশান্ত করার চেষ্টা। এরকম হাজারো মামলা তাঁর বিরুদ্ধে...

এবার কিউবা দখলের আগ্রাসী নীতি ট্রাম্পের! আমেরিকার ‘দাদাগিরি’তে বিরক্ত আন্তর্জাতিক মহল

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব যখন বিশ্বজুড়ে অর্থনীতি ও জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করেছে, ঠিক সেই সময় কিউবাকে (Cuba...

তৃণমূলের তালিকায় তিন ক্রীড়াবিদ, উন্নয়নই পাখির চোখ শিব শঙ্করের

যাবতীয় জল্পনার অবসান। ঘোষিত হল শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা। তৃণমূলে(TMC) প্রার্থী তালিকায় তিন ক্রীড়াবিদ। তুফানগঞ্জ থেকে...