Wednesday, February 25, 2026

কোভিড বিধি মেনে করা যাবে গঙ্গাসাগর মেলার আয়োজন, জানাল হাইকোর্ট

Date:

Share post:

কোভিড বিধি মেনে করা যাবে গঙ্গাসাগর মেলার আয়োজন। পরিস্থিতি খতিয়ে দেখবে তিন সদস্যের কমিটি। কমিটিতে থাকবেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদি। বিরোধী দলনেতা বা তাঁর প্রতিনিধি। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বা তাঁর প্রতিনিধি। শুক্রবার গঙ্গাসাগর মেলা নিয়ে রায় শোনাল কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি কেসান ডমা ভুটিয়ার ডিভিশন বেঞ্চ । এই বছর গঙ্গাসাগর মেলা হবে কি না তা নিয়ে জল্পনা বাড়ছিল। ডিসেম্বরের মাঝ পর্ব পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। তারপর থেকে করোনা-ওমিক্রন বাড়তে থাকে সংক্রমণ বাড়তে থাকে।

একটি মামলায় জনৈক চিকিতসক আদালতে আবেদন করেন, পরিস্থিতি যে দিকে এগোচ্ছে তাতে এই বছর মেলা বন্ধ রাখা উচিত। কারণ গঙ্গাসাগরে যে পরিমান সমাগম হয় প্রতি বছর তাতে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা তৈরি হয়। আবার মকর সংক্রান্তির দিন গঙ্গাসাগরে স্নান করেন লাখ লাখ মানুষ। তার ফলে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা রয়েছে।এই প্রেক্ষিতে রাজ্য সরকার জানায়, পরিস্থিতি মোকাবিলায় তারা তৈরি। কোভিড বিধি মেনে মেলার আয়োজন এবং পুণ্য স্নানের ছাড়পত্র দেওয়া যেতে পারে। রাজ্য সরকারের সেই উত্তরের প্রেক্ষিতেই শুক্রবার হাইকোর্ট মেলার আয়োজনে অনুমতি দিল। পাশাপাশি পুরো বিষয়টি খতিয়ে দেওয়ার জন্য তিন সদস্যের কমিটি গঠন করার নির্দেশ দিল। যে কমিটি গঙ্গাসাগরে করোনা বিধি মানা হচ্ছে কি না খতিয়ে দেখবে।

spot_img

Related articles

সিইও দফতরে ধুন্ধুমার! বিজেপির ‘লুম্পেন’দের তাণ্ডবের অভিযোগে সরব তৃণমূল

মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর। বিজেপির বিরুদ্ধে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তুলে...

ডিজিপি পদে পদোন্নতি জাভেদ শামিমের, জোড়া দায়িত্বেই আস্থা নবান্নের

রাজ্য পুলিশের অন্দরে বড়সড় রদবদল। পদোন্নতি হল আইপিএস অফিসার জাভেদ শামিমের। মঙ্গলবার স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে জারি করা...

কপিল-সানিদের চিঠির পরই তৎপরতা, ইরমানের চিকিৎসায় অসন্তুষ্ট পরিবার

ইমরান খানের(Imran Khan) সুচিকিৎসার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে একটি খোলা চিঠি লিখেছিলেন বিশ্বক্রিকেটের ১৪ জন প্রাক্তন অধিনায়ক।...

ফেডারালিজমকে ক্ষতবিক্ষত করছে কেন্দ্র! সুকান্তকে প্রশ্ন বাণে বিদ্ধ করে কটাক্ষ ব্রাত্যর

সমগ্র শিক্ষা মিশনের কোটি কোটি টাকা আটকে রেখেছে নরেন্দ্র মোদির সরকার। সেই এবার সেই ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী...