Monday, April 27, 2026

রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ ১৯ হাজারের দোরগড়ায়, বাড়ল পজিটিভিটি রেট

Date:

Share post:

রাজ্যে রেকর্ড হারে বাড়ছে করোনা সংক্রমণ। সংক্রমণে প্রতিদিন রেকর্ড গড়ছে করোনা। আক্রান্তের সংখ্যা ১৯ হাজার না ছুঁলেও পজিটিভিটি রেট বাড়ল অনেকটাই। বেড়েছে মৃত্যুর সংখ্যাও।

শনিবারের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮০২ জন। শুক্রবার এই সংখ্যাটা ছিল ১৮,২১৩। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১৯ জনের। এদিকে, রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা সামান্য বাড়লেও উদ্বেগ বাড়াচ্ছে পজিটিভিটি রেট। শুক্রবার রাজ্যে পজিটিভিটি রেট ছিল ২৬.৩৪ শতাংশ। ২৪ ঘণ্টায় তা বেড়ে হল ২৯.৬০ শতাংশ।

এদিকে, সংক্রমণের তালিকায় শীর্ষে কলকাতা। গত একদিন, কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ৭,৩৩৭ জন। শুক্রবার এই সংখ্য়াটা ছিল ৭,৪৪৮। মৃত্যু হয়েছে ৭ জনের। অ্য়াকটিভ কেস ৩,৭৫৭। উত্তর ২৪ পরগনায় গত একদিন আক্রান্ত ৩,২৮৬, মৃত্যু ৫ জনের। হাওড়ায় আক্রান্ত ১৪৮৩, পশ্চিম বর্ধমানে আক্রান্ত ১০০৬।

আরও পড়ুন- দক্ষিণ ২৪ পরগনার কোভিড পর্যালোচনা বৈঠক, জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে থাকবেন অভিষেক

Related articles

প্রচারের শেষ দিনে কলকাতায় একাধিক পদযাত্রা মমতার, জেলা কর্মসূচিতে অভিষেক

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার প্রচারের শেষ দিনে সোমবার মহানগরীতে একাধিক পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূল...

বিজেপি-র ‘মানি পাওয়ার’ রুখতে মমতার হাত শক্ত করার ডাক, চন্দ্রিমার সমর্থনে সুর চড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলার ভোটযুদ্ধে এবার তৃণমূলের পক্ষে ব্যাট ধরলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার দমদম (উত্তর) বিধানসভা কেন্দ্রের প্রার্থী...

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...