Saturday, April 4, 2026

Arijit Singh: করোনায় আক্রান্ত সস্ত্রীক অরিজিৎ সিং, রয়েছেন হোম আইসোলেশনে

Date:

Share post:

কোভিড পজিটিভ গায়ক অরিজিৎ সিং ও তাঁর স্ত্রী কোয়েল রায়। শনিবার সোশ্যাল মিডিয়ায় করোনা আক্রান্তের কথা জানিয়েছেন খোদ গায়ক। বর্তমানে তাঁরা দুজনেই হোম আইসোলেশনে রয়েছেন। জানা গিয়েছে, গায়কের মৃদু উপসর্গ রয়েছে।  তিনি সোশ্যাল মিডিয়ায় আনুরাগীদের আশ্বস্ত করে জানান, তিনি ও তাঁর স্ত্রী উভয়েই এখন ভালো আছেন।

বলিউডেও বহু তারকা করোনায় আক্রান্ত হয়েছেন। বাদ পড়েননি গানের জগতের মানুষরাও। সপরিবার করোনা আক্রান্ত সোনু নিগম। এই ভাইরাস বেঁধেছে গায়ক-সঙ্গীত পরিচালক বিশাল দাদলানিও। এ বার তালিকায় নতুন সংযোজন অরিজিৎ।

বলিউডের পাশাপাশি টলিপাড়ায় একের পর এক তারকা আক্রান্ত হচ্ছেন কোভিডে। প্রতিনিয়তই দীর্ঘ হচ্ছে আক্রান্তের তালিকাও। শনিবার সপরিবারে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। অন্যদিকে, কোভিড পজিটিভ অভিনেত্রী শ্রীলেখা মিত্রেরও। দিন দুই ধরে জ্বর। সঙ্গে গলা ব্যথা, কাশি, গা-হাত-পা মাথায় প্রচণ্ড যন্ত্রণা। পাশাপাশি করোনা থাবা বসিয়েছে অভিনেতা কৌশিক সেনের বাড়িতেও। ছেলে অভিনেতা ঋদ্ধি সেন ও স্ত্রী রেশমি সেনের সঙ্গে করোনা আক্রান্ত কৌশিক সেন। অন্যদিকে বছরের প্রথম দিনেই করোনা আক্রান্তের খবর দিয়েছিলেন সৃজিত মুখোপাধ্যায়। তারপর একে একে আক্রান্ত হন পার্নো মিত্র, সস্ত্রীক রাজ চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, কবি শ্রীজাত সহ বহু জন। যদিও প্রত্যেকেই বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। দুর্বলতা কাটিয়ে ইতিমধ্যেই সুস্থও হয়ে উঠেছেন অনেকেই।

আরও পড়ুন- চলতি বছরের প্রথম পর্বের বিধানসভার নির্বাচনগুলি দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলবে

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...