Thursday, June 25, 2026

Sunil Gavaskar: পুজারার প্রশংসায় গাভাস্কর, তুলনা করলেন হাসিম আমলার সঙ্গে

Date:

Share post:

জোহানেসবার্গের দক্ষিণ আফ্রিকার ( South Africa) বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ব‍্যাট হাতে ভরসা দিয়েছিলেন চেতেশ্বর পুজারা( Cheteshwar Pujara)। ৫৩ রানের ইনিংস খেলে ছিলেন তিনি। আর পুজারার এই ইনিংস দেখে প্রশংসায় মাতলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর( Sunil Gavaskar)। এমনকি পুজারার সঙ্গে হাসিম আমলার তুলনা করলেন গাভাস্কর।

এদিন এক অনুষ্ঠানে গাভাস্কর বলেন,”পুজারার ব্যাটিং দেখেই হাসিমের কথা মনে পড়ে যাচ্ছিল। হাসিম ব্যাট করার সময় মনে হত পরিস্থিতি যেন ওর হয়ে কথা বলছে। ঠিক জোহানেসবার্গের দ্বিতীয় ইনিংসে পুজারার ব‍্যাটিং দেখেও ওরকম মনে হচ্ছিল। বল সুইং করুক কিংবা মারাত্মক স্পিন করুক, হাসিম সব সময় মাথা ঠাণ্ডা রেখে লড়াই করে গিয়েছে। পুজারার ক্ষেত্রেও ঠিক তাই। হাসিমকে দেখলে মনে হত ক্রিকেটে কঠিন পরিস্থিতি বলে কিছু হয়না। গত টেস্টে জোহানেসবার্গে পুজারাকে দেখে সেটাই মনে হয়েছে।”

পুজারার মতই দীর্ঘদিন পর ব‍্যাটে রান পেয়েছে অজিঙ্কে রাহানে। ৭৮ বলে ৫৮ রান করেন তিনি। এদিন পুজারা-রাহানের প্রশংসায় গাভাস্কর বলেন,” ওরা খুব বুদ্ধিমত্তার সঙ্গে ব্যাট করেছে। একই সঙ্গে ওদের ব্যাটিংয়ে আগ্রাসী মনোভাব দেখলাম। টেস্ট জিততে হলে এমন মনোভাবের খুব দরকার। ওরা কিন্তু সব বল মারতে যায়নি। মাথা থান্ডা রেখে পালটা লড়াই করেছে।”

আরও পড়ুন:Novak Djokovic: জোকারের পাশে ফ্রান্স, অস্ট্রেলিয়ান ওপেনে বাধা থাকলেও, ফ্রেঞ্চ ওপেনে নেই কোন বাধা, জানাল ফ্রান্স সরকার

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...