Saturday, March 14, 2026

Covid Review Meeting: জেলাস্তরে স্বাস্থ্য পরিকাঠামোয় জোর, মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের নির্দেশ মোদির

Date:

Share post:

দেশজুড়ে করোনা পরিস্থিতি(Covid Situation) ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। পাল্লা দিয়ে বাড়ছে ওমিক্রনের সংখ্যা। এহেন পরিস্থিতিতে রবিবার বিকেলে দেশে করোনা পরিস্থিতি নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী(Prime Minister) নরেন্দ্র মোদি(Narendra Modi)। উচ্চ পর্যায়ের বৈঠকে করোনা পরিস্থিতি, স্বাস্থ্য পরিকাঠামো, দেশের টিকাকরণের গতি ও ওমিক্রন(Omicron) ভেরিয়েন্টের সংক্রমণ নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। পাশাপাশি এই বৈঠক থেকে করোনা পরিস্থিতি মোকাবিলায় সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক ডাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে প্রধানমন্ত্রীর নির্দেশ মত সোমবার দেশের সমস্ত রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। সেই বৈঠকে রাজ্য ধরে ধরে পরিস্থিতি পর্যালোচনা হবে বলে জানা যাচ্ছে।

প্রধানমন্ত্রী ডাকা এই বৈঠকে এদিন দেশ তথা বিশ্বের ঊর্ধ্বমুখী করোনা গ্রাফের বিশদ বিবরণ তুলে ধরেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব। বৈঠকে প্রধানমন্ত্রী জানান, বাড়তে থাকা করোনা সংক্রমণ মোকাবিলায় জেলাগুলিতে উপযুক্ত স্বাস্থ্য পরিকাঠামো নিশ্চিত করার। কেন্দ্রীয় আধিকারিকদের রাজ্যগুলির সঙ্গে এই বিষয়ে সমন্বয় বজায় রাখার নির্দেশ দেন তিনি। পাশাপাশি ইমার্জেন্সি কোভিড রেসপন্স প্যাকেজ (ECRP-II) এর অধীনে স্বাস্থ্য পরিকাঠামো, নমুনা পরীক্ষা, অক্সিজেন ও আইসিইউ বেডের সংখ্যা এবং কোভিডের প্রয়োজনীয় ওষুধের স্টক বাড়ানোর জন্য প্রয়োজনীয় সহযোগিতার কথাও তুলে ধরা হয়।

আরও পড়ুন:Pakistani Boat: ভারতীয় জলসীমায় অনুপ্রবেশ পাক নৌকার, আটক ১০

এদিনের বৈঠক গুরুতর পরিস্থিতিতে অক্সিজেন প্লান্ট গুলি কতটা তৈরি সে সম্পর্কে বিশদ খোঁজ নেন নরেন্দ্র মোদি। আগামী ১৫ দিনে দেশের স্বাস্থ্য পরিকাঠামোর কতটা প্রস্তুতি রয়েছে তা জানতে চান তিনি। ওমিক্রন সংক্রমণের মোকাবিলা করতে টেস্টিং এবং জিনোম সিকোয়েন্সিংয়ের উপর আরও জোর দিতে বলেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি জোর দিতে বলা হয়েছে টিকাকরণের। এছাড়াও এই বৈঠক থেকে টেলিমেডিসিনের ওপর জোর দেওয়া ডাক দেন প্রধানমন্ত্রী। যাঁদের কোভিড নেই অথচ চিকিৎসা দরকার, তাঁরা যেন যথাযথ চিকিৎসা পান, তা নিশ্চিত করতে বলেছেন প্রধানমন্ত্রী।

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...