Saturday, May 16, 2026

দলের কেউ খোঁজ নেয়নি, মুখ্যমন্ত্রীর ফল-মিষ্টি পেয়ে আপ্লুত বিজেপি নেতা

Date:

Share post:

বড় পদাধিকারী না হলেও তিনি বিজেপির অত্যন্ত পরিচিত মুখ। ভিন রাজ্যে দলের জয়ে কলকাতার মানুষকে কমলা রসগোল্লা খাওয়ানো হোক বা অটলবিহারী বাজপেয়ীর জন্মদিনে লাড্ডু বিতরণ – তাঁর উজ্জ্বল উপস্থিতি থাকেই।

করোনায় আক্রান্ত হয়ে আপাতত ঘরবন্দি বিজেপি নেতা নারায়ণ চট্টোপাধ্যায়। এখনও নিজের দলের কোনও নেতানেত্রী তাঁর খোঁজখবর নেয়নি। অথচ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া ফল এবং শুভেচ্ছাবার্তা নিয়ে তাঁর বাড়িতে হাজির কাউন্সিলরের লোকজন। এতে যারপরনাই উচ্ছ্বসিত নারায়ণ। মুখ্যমন্ত্রীর ফলের ডালি ফেসবুকে পোস্ট করে তৃণমূলনেত্রীকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন দিলীপ ঘোষের এই অনুগামী।

ফেসবুকে তিনি লিখেছেন , আমাকে এবং আমার পরিবারকে এই উপহার পাঠানোর জন্য দিদি ও দাদা, দু’জনকেই অসংখ্য ধন্যবাদ। নিজের এলাকার তৃণমূল কাউন্সিলর বিজয় উপাধ্যায়কেও ধন্যবাদ জানিয়েছেন তিনি।

আরও পড়ুন- Novak Djokovic: বিরাট স্বস্তি জোকোভিচের, অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে বাধা নেই জোকারের

নারায়ণবাবু বলেছেন, ‘মুখ্যমন্ত্রীর উপহার পেয়ে আমি বিস্মিত এবং অবাক। এই বিপদের দিনে উনি যে আমাদের মতো লোকের কথা মনে রেখেছেন, এটা অভাবনীয় ব্যাপার। প্রকৃত মানুষের কাজ করছেন। বলতে খারাপ লাগছে, আমার দলের কেউ খোঁজ নেয়নি।

৩১ বছর ধরে আমি বিজেপি করেছি। অটলজি আমাকে ব্যক্তিগত ভাবে চিনতেন। প্রত্যেক দিওয়ালিতে শুভেচ্ছাবার্তা পাঠাতেন। মায়ের চিকিৎসার ব্যবস্থাও করে দিয়েছিলেন। কিন্তু বিপদের দিনে আমাকে কেউ মনে রাখেনি।
করোনা আক্রান্তদের বাড়িতে বাড়িতে শুকনো খাবার পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল নবান্ন। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সমস্ত জেলা শাসকদের নির্দেশ দেন মাথাপিছু তিন কেজি করে চাল, দেড় কেজি ডাল, এক কেজি মুড়ি, পাঁচ প্যাকেট বিস্কুট দিয়ে প্যাকেট তৈরি করতে। এদিকে কলকাতাতেও যারা করোনা আক্রান্ত হচ্ছেন তাদের বাড়িতে ফলের ঝুড়ি পাঠাচ্ছে রাজ্য সরকার। এদিন সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতেও ফল ও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Related articles

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...

মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি! গার্ডেনরিচ থেকে গ্রেফতার পাট ব্যবসায়ী

সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি দিয়ে গ্রেফতার এক ব্যক্তি। ভবানীপুর থানায় আসা হুমকি মেলের সূত্র ধরে শুক্রবার...

IPL: মরণ-বাঁচন ম্যাচে কেকেআরের আশা-আশঙ্কা ‘বরুণকে’ নিয়েই, কেমন থাকবে আবহাওয়া?

শনিবার ইডেনে গুজরাটের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর(KKR)। প্লে অফের শেষ আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প...

বিদেশে রফতানি হবে বাংলার আলু: বৈঠকে সিদ্ধান্ত মন্ত্রী দিলীপের

দলের অভিজ্ঞ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য়ের গুরুত্বপূর্ণ দফতর কৃষি বিপণনের। সেই দায়িত্ব পেয়ে দিলীপ ঘোষ প্রথম দিন...