Saturday, May 16, 2026

Chief Minister: রাজনৈতিক সৌজন্যের নজির মুখ্যমন্ত্রীর: ফোন কোভিড আক্রান্ত সুকান্ত মজুমদারকে

Date:

Share post:

ফের একবার বঙ্গ রাজনীতিতে সৌজন্যের নজির গড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। কোভিড (Covid) আক্রান্ত বিজেপির (Bjp) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে ফোন (Sukanta Majumdar) করে শারীরিক অবস্থার খোঁজ খবর নিলেন মমতা। শুধু ফোন নয়, দ্রুত আরোগ্য কামনা করে তাঁকে ফল-মিষ্টিও পাঠিয়েছেন। মুখ্যমন্ত্রীর সৌজন্যে আপ্লুত সুকান্ত।

গত কয়েকদিন দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে কোভিড আক্রান্ত হয়ে ভর্তি সুকান্ত মজুমদার। তিনি কল্পনাও করেননি, যাঁকে দুবেলা সমালোচনায় বিদ্ধ করেন সেই মুখ্যমন্ত্রী এভাবে তাঁর কুশল সংবাদ নেবেন। সোমবার, ফোনে বিজেপি রাজ্য সভাপতির সঙ্গে প্রায় আড়াই থেকে তিন মিনিট কথা বলেন মমতা। জানতে চান, তাঁর শরীর কেমন আছে? সুকান্ত জানান, এই মুহূর্তে জ্বর নেই, তবে হাল্কা সর্দি-কাশি রয়েছে। তাঁকে শরীরের যত্ন নিতে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসকের পরামর্শ মেনে চলতে বলেন। মুখ্যমন্ত্রী বলেন, দ্বিধা না করে কোনও দরকার হলে তৎক্ষণাৎ তাঁকে জানাতে। বিজেপি রাজ্য সভাপতির দ্রুত আরোগ্য কামনা করেন মমতা। মুখ্যমন্ত্রীর এহেন সৌজন্যে আপ্লুত সুকান্ত মজুমদার।

আরও পড়ুন:দলের কেউ খোঁজ নেয়নি, মুখ্যমন্ত্রীর ফল-মিষ্টি পেয়ে আপ্লুত বিজেপি নেতা

Related articles

একাধিক গুরুতর অভিযোগে ক্যানিং-এ ধৃত তৃণমূল বিধায়কের দাদা, অণ্ডালে গ্রেফতার দলের প্রাক্তন ব্লক সভাপতি

শুক্রবার মধ্যরাতের হানায় রাজ্যের নানা প্রান্তে ধৃত ২ তৃণমূল নেতা-সহ ৩। বেআইনি অস্ত্র রাখা-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফাতার...

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...

মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি! গার্ডেনরিচ থেকে গ্রেফতার পাট ব্যবসায়ী

সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি দিয়ে গ্রেফতার এক ব্যক্তি। ভবানীপুর থানায় আসা হুমকি মেলের সূত্র ধরে শুক্রবার...

IPL: মরণ-বাঁচন ম্যাচে কেকেআরের আশা-আশঙ্কা ‘বরুণকে’ নিয়েই, কেমন থাকবে আবহাওয়া?

শনিবার ইডেনে গুজরাটের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর(KKR)। প্লে অফের শেষ আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প...