Wednesday, June 24, 2026

Covid Update: ঊর্ধ্বমুখী দেশের দৈনিক করোনা সংক্রমণের গ্রাফ, উদ্বেগ বাড়াচ্ছে ওমিক্রন

Date:

Share post:

হু হু করে বাড়ছে দেশের করোনা সংক্রমণ। গতকালের তুলনায় দেশের ২৪ ঘণ্টায় করোনার দৈনিক সংক্রমণ ১২.৫ শতাংশ বাড়ল। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী,ভারতে গত ২৪ ঘন্টায় মোট এক লক্ষ ৭৯ হাজার ৭২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল প্রায় তিন কোটি ৫৭ লক্ষ সাত হাজার ৭২৭।পাশাপাশি কমছে সুস্থতার হারও। দেশে বর্তমানে সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা সাত লক্ষ ২৩ হাজার ৬১৯। দেশে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে দেশে ১৪৬ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল চার লক্ষ ৮৩ হাজার ৯৩৬ জন।

আরও পড়ুন:করোনার বাড়বাড়ন্তে ৩১ শতাংশ মানুষ চান না ৫ রাজ্যে নির্বাচন হোক: সমীক্ষা

তৃতীয় ঢেউ আসছড়ে পড়তেই উদ্বেগজনক ভাবে লাফিয়ে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। রবিবার ভারতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা চার হাজার ৩৩ জন। তবে তাঁদের মধ্যে এক হাজার ৫৫২ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন। ওমিক্রন আক্রান্তের দিক থেকে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। সে রাজ্যে মোট এক হাজার ২৬২ জন ওমিক্রনে আক্রান্ত ।অন্যদিকে দিল্লিকে টপকে দ্বিতীয় স্থানে পৌঁছেছে রাজস্থান। রাজস্থানে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৫২৯। তৃতীয় স্থানে দিল্লি। দিল্লিতে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ৫১৩ জন।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...