Tuesday, May 26, 2026

Abhishek Banerjee: সমর্থন করায় কুণাল সরকারকে ধন্যবাদ অভিষেকের, দিলেন একযোগে লড়াইয়ের বার্তা

Date:

Share post:

কোভিডকালে আগামী দু’মাস বন্ধ থাকুক ভোট-মেলা। তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandyopadhyay) এই মতামতকে সমর্থন জানান প্রথিতযশা চিকিৎসক কুণাল সরকার (Kunal Sarkar)। সৌজন্যের নজির গড়ে তাঁকে ধন্যবাদ জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একজোট হয়ে লড়াইয়ের বার্তা দেন তিনি। নিজের টুইটার হ্যান্ডেলে ডা: কুণাল সরকারকে ট্যাগ করে অভিষেক লেখেন,
“ধন্যবাদ কুণাল সরকার,
আপনার সহায়তা আমাদের সকলের অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। আসুন একসঙ্গে এই লড়াই করি এবং সকলের ভালো থাকা নিশ্চিত করি”

বর্তমান পরিস্থিতিতে আগামী দু’মাস বন্ধ থাকুক ভোট-মেলা। শনিবার, নিজের সংসদীয় এলাকা ডায়মন্ড হারবারকে নিয়ে প্রশাসনিক বৈঠকের পর এই মতামত জানিয়েছিলেন তৃণমূল সাংসদ। তাঁর এই বক্তব্যকে সরাসরি সমর্থন করেন প্রথিতযশা চিকিৎসক কুণাল। নিজের টুইটার হ্যান্ডেলে (Twitter Handel) তিনি লেখেন, “অভিষেকের দৃষ্টিভঙ্গিকে সমর্থন জানাই। চলুন তাকে বাস্তবায়িত করি।” এর জন্য তাঁকে ধন্যবাদ জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে করোনা মোকাবিলায় একজোট হয়ে লড়াই করার বার্তা দেন তিনি।

আরও পড়ুন- Cooch Behar Trophy: করোনার কারণে এবার বাতিল কোচবিহার ট্রফি, টুইট করে জানাল বিসিসিআই

দক্ষিণ ২৪ পরগনায় কোভিডের (Covid) বাড়বাড়ন্ত। এই পরিস্থিতিতে নিজের সাংসদীয় এলাকাতে, আগামী দুমাস কোনও রাজনৈতিক সভা, ধর্মীয় অনুষ্ঠান করায় নিষেধাজ্ঞা জারি করেছেন সাংসদ অভিষেক। এরপরই তিনি বলেন, সব জায়গাতেই মেলা-ভোট বন্ধ থাকুক- এটা তাঁর ব্যক্তিগত মত। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এই মতামতকে সমর্থন জানিয়েছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। তাঁর পাশে দাঁড়ালেন চিকিৎসক কুণাল সরকার। তাঁর মতে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো একজন নেতার এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পরিস্থিতির গুরুত্ব বুঝেই তিনি এই বিধি জারি করেছেন। কুণাল সরকারের মতে, অভিষেকের মত অনুযায়ী, সব জায়গাতেই এই নিষেধাজ্ঞা জারি হোক। তাঁকে সমর্থনের জন্য খুশি অভিষেক। করোনার লড়াইতে সবাইকে পাশে চান তিনি। সেই মতোই তৃণমূল সাংসদ আহ্বান জানিয়েছেন ডা: সরকারকেও।

 

 

Related articles

উন্নয়ন, শিক্ষা ও দক্ষতা বৃদ্ধিতে জোর, ১১ জুন নীতি আয়োগের বৈঠকে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

১১ জুন নয়াদিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে অনুষ্ঠিত হতে...

মঙ্গলে কল্যাণীতে শুভেন্দুর মেগা প্রশাসনিক বৈঠক, তিন জেলার কাজের খতিয়ান নিতে মুখোমুখি মুখ্যমন্ত্রী

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী। মঙ্গলবার কল্যাণীতে উত্তর ২৪ পরগনা, নদিয়া এবং হুগলি— এই তিন জেলা নিয়ে এক উচ্চপর্যায়ের...

ভোট-পরবর্তী গেরুয়া ‘সন্ত্রাস’ রুখতে নয়া কর্মসূচি! উত্তর কলকাতার বৈঠকে সুদীপ-কুণালরা

নির্বাচন-উত্তর পর্বে বিজেপির সন্ত্রাস ও হিংসার রাজনীতি ও বিধানসভা ভোটের ফলাফল এবং সাংগঠনিক শক্তি পর্যালোচনা করতে সোমবার বিকেলে...

সমন্বয়-স্বচ্ছ কাজের পরিবেশ তৈরিতে রাজ্য-কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের সঙ্গে নৈশভোজ মুখ্যমন্ত্রীর

প্রশাসনে সমন্বয় ও স্বচ্ছ কাজের পরিবেশ গড়ে তুলতে উদ্যোগ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister Subhendu Adhikari)। রাজ্য ও...