Thursday, April 30, 2026

Sc EastBengal: মুম্বই ম‍্যাচের ধারাবাহিকতা জামশেদপুর ম‍্যাচে ধরে রাখার ইঙ্গিত লাল-হলুদ ব্রিগেডের

Date:

Share post:

মঙ্গলবার আইএসএলের ( ISL) পরবর্তী ম‍্যাচে নামছে এসসি ইস্টবেঙ্গল( SC EastBengal)। প্রতিপক্ষ জামশেদপুর এফসি (Jamshedpur Fc)। শেষ ম‍্যাচে মুম্বই সিটি এফসিকে (Mumbai city fc) আটকে দুরন্ত ফুটবল উপহার দেয় লাল-হলুদ ব্রিগেড। মঙ্গলবার জামশেদপুর এফসির বিরুদ্ধেও সেই খেলায় ধরে রাখার ইঙ্গিত দিলেন এসসি ইস্টবেঙ্গলের অন্তর্বর্তীকালীন কোচ রেনেডি সিং।

মঙ্গলবার জামশেদপুরের বিরুদ্ধে বিদেশিহীন নামতে চলেছে লাল-হলুদ ব্রিগেড। ড‍্যানিয়েল চিমা পাড়ি দিয়েছেন দেশে। পেরোসিভিচ নির্বাসিত। বাকি বিদেশি ফুটবলারের চোট। তাই জামশেদের বিরুদ্ধে ১১ জন ভারতীয়কে নিয়েই নামতে হবে এসসি ইস্টবেঙ্গলকে। কোচ রেনেডি সিংও জানিয়ে দিলেন, এ ছাড়া তাঁর কাছে আর কোন উপায় নেই।

সাংবাদিক সম্মেলনে রেনেডি বলেন,” দলের অনেকেই চোট পেয়েছে। আমার সামনে এ ছাড়া কোনও রাস্তা নেই। তবে যারাই খেলুক, আমি আত্মবিশ্বাসী, সবাই নিজেদের সেরাটা দেবে। আমরা যদি নিজেদের কাজ ঠিকমতো করতে পারি, তা হলে জামশেদপুর ভাল দল হওয়া সত্ত্বেও সমস্যায় পড়তে পারে। ওদের কাজটা কঠিন করে তুলতে হবে এই খেলোয়াড়দেরই। পরিকল্পনা অনুযায়ী খেলতে হবে ওদের।”

শেষ দুই ম‍্যাচে দুরন্ত পারফরম্যান্স লাল-হলুদের। জামশেদপুরের বিরুদ্ধে কি একই মানসিকতা দেখা যাবে? এই নিয়ে রেনেডি বলেন,”এটা ঠিকই যে গত দু’টি ম্যাচে আমাদের ডিফেন্স যথেষ্ট গোছানো ফুটবল খেলেছে। বেঙ্গালুরুও লিগের অন্যতম সেরা আক্রমণাত্মক দল, মুম্বইয়ের বিরুদ্ধে লড়াই করেছে। কিন্তু এই ম্যাচেও আগে আমাদের রক্ষণ শক্তপোক্ত রেখে আক্রমণে উঠতে হবে। ফুটবল যেমন একসঙ্গে আক্রমণে ওঠা, তেমনই একসঙ্গে ডিফেন্সও করা। জামশেদপুর যথেষ্ট ভাল দল। ওদের কয়েকজন ভাল খেলোয়াড় আছে। যেমন গ্রেগ স্টুয়ার্ট, ডিফেন্ডার পিটার হার্টলে। ভারতীয় খেলোয়াড় লেনও যথেষ্ট ভাল। তবে আমাদের নিজেদের খেলায় মন দিতে হবে। আমরা আশাবাদী দল খুব ভালো পারফরম্যান্স করবে।”

আরও পড়ুন:Breakfast sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

দ্বিতীয় দফার ভোটে রাজ্যজুড়ে গ্রেফতার ৬৮৭!

বাংলার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় (2nd phase of West Bengal Assembly Election) জেলায় জেলায় কেন্দ্রীয় বাহিনীর অতিসক্রিয়তার ছবি...

ভোটের উত্তাপ মিটতেই ঝড় -বৃষ্টির দুর্যোগ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন শেষ হতে না হতেই দুর্যোগের কমলে পড়ল দক্ষিণবঙ্গ। বুধবার সন্ধ্যা থেকেই হাওড়া, হুগলি সহ...

উন্নয়নমুখী রাজনীতিকে সমর্থন! ৯১ শতাংশ পেরিয়ে বাংলায় নজিরবিহীন ভোটদান

২০২৬-এর বিধানসভা নির্বাচনে ছাপিয়ে গিয়েছে ২০১১ সালের ঐতিহাসিক ৮৪.৩৩ শতাংশ ভোটদানের রেকর্ডও। রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ...

‘‘সরল পাটিগণিত, বিজেপি হারছে’’! কেন্দ্রীয় বাহিনীর ‘অতিসক্রিয়তা’ নিয়ে ক্ষোভপ্রকাশ তৃণমূলের 

বাংলার দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব শেষ। বুধবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের তরফে সাংবাদিক বৈঠক করে শশী পাঁজা এবং কুণাল...