Monday, June 8, 2026

Breakfast sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) মঙ্গলবার কেপ টাউনে দক্ষিণ আফ্রিকার  বিরুদ্ধে তৃতীয় এবং শেষ টেস্ট খেলতে নামছে ভারতীয় দল। দ্বিতীয় টেস্টে মাঠে না নামলেও, তৃতীয় টেস্ট মাঠে নামবেন অধিনায়ক বিরাট কোহলি। সোমবার সাংবাদিক সম্মেলনে সেই ইঙ্গিত দিলেন কোহলি। আর শুধু মাঠে নামা নয়, মাঠে নেমে সিরিজ নিজেদের দখলে করতে মরিয়া বিরাট।

২) লাল-হলুদে নতুন বিদেশি। ব্রাজিলিয়ান ফুটবলার মার্সেলো রিবেইরো ডস স‍্যান্টোসকে লনে সই করাল এসসি ইস্টবেঙ্গল। সোমবার এমনটাই জানাল ইস্টবেঙ্গল ম‍্যানেজমেন্ট। পর্তুগালের প্রথম ডিভিশনের ক্লাব গিল ভিসেন্তেতে খেলছিলেন এই এই ব্রাজিলিয় স্ট্রাইকার, সেখান থেকে লোনে ইস্টবেঙ্গলে এসেছেন তিনি।

৩) রঞ্জি ট্রফির পর এবার করোনার কারণে স্থগিত হয়ে গেল কোচবিহার ট্রফি। সোমবার টুইট করে এমনটাই জানালেন বিসিসিআই সচিব জয় শাহ। মঙ্গলবার থেকে পুনেতে শুরু হওয়ার কথা ছিল এই অনুর্ধ্ব ১৯ সর্বভারতীয় ক্রিকেট টুর্নামেন্টের নকআউট পর্ব।

৪) বিরাট স্বস্তি নোভাক জোকোভিচের। তাঁর ভিসা বাতিলের সিদ্ধান্ত যে অস্ট্রেলিয়া সরকার নিয়েছিল তাকে খারিজ করে দিল আদালত। সোমবার এমনটাই সিদ্ধান্ত নেওয়া হল আদালতে। বিচারক আরও নির্দেশ দেন, আইনি লড়াইয়ে জোকোভিচের যা খরচ হয়েছে তা প্রশাসনকে দিতে হবে। এছাড়াও তাঁর পাসপোর্ট ও ব্যক্তিগত সামগ্রী ফিরিয়ে দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...