Saturday, May 30, 2026

শর্তসাপেক্ষে গঙ্গাসাগর মেলার অনুমতি, নজরদারি কমিটি থেকে শুভেন্দুকে বাদ দিল আদালত

Date:

Share post:

শর্তসাপেক্ষে গঙ্গাসাগর মেলার (Gangasagar Mela) অনুমতি দিল কলকাতা হাইকোর্ট (Kolkata High Court) মেলা নিয়ে দুই সদস্যের নতুন কমিটিও তৈরি করে দিয়েছে আদালত। কমিটিতে চেয়ারপার্সন হিসাবে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় এবং রাজ্য লিগ্যাল সার্ভিস অথরিটির এক সদস্য। নজরদারি চালানোর পাশাপাশি মেলা সংক্রান্ত সমস্ত কিছুর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এই কমিটি।

তবে তাৎপর্যপূর্ণভাবে নতুন এই কমিটি থেকে বাদ পড়লেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর আগের গঠিত তিন সদস্যের কমিটিতে শুভেন্দুর থাকা নিয়ে রাজ্যের তরফে আপত্তি ওঠে। মামলাকারীদের যুক্তি, আদালতের গঠিত কমিটিতে কোনও ভাইরোলজিস্ট বা চিকিৎসককে রাখা হয়নি। এরপরেই নতুন করে দুই সদস্যের কমিটি গঠন করা হয়।

আরও পড়ুন-Lata Mangeshkar:করোনা আক্রান্ত কিংবদন্তী সংগীতশিল্পী লতা মঙ্গেশকর, ভর্তি হাসপাতালে

এর পাশাপাশি এদিন হাইকোর্ট জানিয়েছে, শর্ত সাপেক্ষে অনুমতি দেওয়া হলেও মেলায় যাওয়ার ৭২ ঘণ্টা আগে RTPCR পরীক্ষা বাধ্যতামূলক। সেই রিপোর্ট নেগেটিভ আসলে তবেই মেলায় প্রবেশের অনুমতি মিলবে। একইসঙ্গে জোড়া ভ্যাকসিন সার্টিফিকেট থাকতে হবে মেলায় প্রবেশের জন্য। গোটা গঙ্গাসাগর দ্বীপকে নোটিফায়েড জোন হিসাবে ঘোষণা করতে হবে। এই সমস্ত বিষয় কার্যকর করবেন মুখ্যসচিব। এর অন্যথায় হলে দায় বর্তাবে মুখ্যসচিবের। আর আদালতের সঠিকভাবে শর্ত মানা হচ্ছে কি না, সেই বিষয়টি নজরদারি করবে নতুন দুই সদস্যের কমিটি। এবং সময়মত আদালতকে তাঁরা পূর্ণাঙ্গ রিপোর্ট দেবেন।

 

Related articles

SEZ-এর আধুনিকীকরণে নজর:  শিল্প নিয়ে পরিকল্পনা জানালেন শমীক

রাজ্যে শিল্পায়নের বার্তা দিয়ে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। একাধিক দফতরের মন্ত্রিত্ব বন্টন হলেও শিল্প মন্ত্রী এখনও নির্ধারিত হয়নি।...

IPL: শুভমানের শতরানে ফাইনালে গুজরাট, রেকর্ড গড়েও ট্র্যাজিক নায়ক বৈভব

শুভমান গিলের দুরন্ত শতরান, রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে IPL ফাইনালে গুজরাট টাইটন্স (Gujarat Titans )। বৈভব সূর্যবংশী...

‘সুন্দরী’কে আর রিল বানাবে না সায়নী! উদ্ধার ঝুলন্ত দেহ

ত্রিবেণীর (Triveni) পরিচিত সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ও ভ্লগার (Social Media Content Creator and Vlogger) পশপ্রেমী সায়নী চক্রবর্তীর...

সোমে নতুন মন্ত্রিসভার শপথ: নজরে অর্থ ও স্বরাষ্ট্র দফতর

বাংলায় প্রথমবার ক্ষমতা দখল করলেও রাজ্যে মন্ত্রিসভা গঠনে হিমসিম বিজেপির সরকার। মাত্র পাঁচ মন্ত্রী এখনও পর্যন্ত শপথ নিয়েছেন।...