Tuesday, May 26, 2026

হাইকোর্টের নির্দেশে বদল এসএসসি-র চেয়ারম্যান,দায়িত্বে সিদ্ধার্থ মজুমদার

Date:

Share post:

কলকাতা হাইকোর্টের নির্দেশে এসএসসি-র চেয়ারম্যান পদে মঙ্গলবারই দায়িত্ব নিচ্ছেন সিটি কলেজের অধ্যাপক সিদ্ধার্থ মজুমদার।সোমবার হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তীব্র অসন্তোষ প্রকাশ করেন বর্তমান চেয়ারম্যান শুভশঙ্কর সরকারের ওপর।তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি তাঁকে অপসারণের সুপারিশ করেন রাজ্য সরকারের কাছে। বর্তমান চেয়ারম্যানকে কুড়ি হাজার টাকা জরিমানাও করে আদালত। এসএলএসটি-র নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার অনিয়মের মামলায় চেয়ারম্যানের ভুল চিহ্নিত করে কলকাতা হাইকোর্ট। আদালতের সুপারিশ সম্পর্কে রাজ্যের মুখ্যসচিবকে জানানোর জন্য হাইকোর্টের রেজিস্ট্রারকেও নির্দেশ দেন বিচারপতি।

আরও পড়ুন- সংক্রমণ বাড়ায় ফের ঘরে ফেরা শুরু পরিযায়ী  শ্রমিকদের

আদালতের নির্দেশে মেনে মঙ্গলবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিষয়টি নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন এবং এই বৈঠক থেকেই সিদ্ধান্ত হয় নতুন চেয়ারম্যান হিসেবে সিটি কলেজের অর্থনীতির অধ্যাপক সিদ্ধার্থ মজুমদারকে দা্য়িত্ব দেওয়া হবে। কারণ, তিনি দুবছর আগে কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব সামলেছেন। সেই কারণেই তাঁর ওপর শিক্ষা দফতর আস্থা রেখেছে বলে মনে করছেন ওয়াকিবহলমহল।

Related articles

মঙ্গলে কল্যাণীতে শুভেন্দুর মেগা প্রশাসনিক বৈঠক, তিন জেলার কাজের খতিয়ান নিতে মুখোমুখি মুখ্যমন্ত্রী

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী। মঙ্গলবার কল্যাণীতে উত্তর ২৪ পরগনা, নদিয়া এবং হুগলি— এই তিন জেলা নিয়ে এক উচ্চপর্যায়ের...

ভোট-পরবর্তী গেরুয়া ‘সন্ত্রাস’ রুখতে নয়া কর্মসূচি! উত্তর কলকাতার বৈঠকে সুদীপ-কুণালরা

নির্বাচন-উত্তর পর্বে বিজেপির সন্ত্রাস ও হিংসার রাজনীতি ও বিধানসভা ভোটের ফলাফল এবং সাংগঠনিক শক্তি পর্যালোচনা করতে সোমবার বিকেলে...

সমন্বয়-স্বচ্ছ কাজের পরিবেশ তৈরিতে রাজ্য-কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের সঙ্গে নৈশভোজ মুখ্যমন্ত্রীর

প্রশাসনে সমন্বয় ও স্বচ্ছ কাজের পরিবেশ গড়ে তুলতে উদ্যোগ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister Subhendu Adhikari)। রাজ্য ও...

নিষ্পত্তির হার মাত্র ০.২৬ শতাংশ! ট্রাইবুনালে ঝুলে ২৫ লক্ষ আবেদন

বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় এ রাজ্যে প্রায় ২৭ লক্ষ মানুষের নাম বাদ পড়েছিল।...