Thursday, April 9, 2026

গোয়াতেও ভোটপ্রচারের জন্য গান বাঁধল তৃণমূল

Date:

Share post:

ভোটের দিন ঘোষণার আগে থেকেই  নিজেদের ঘর গোছাচ্ছিল তৃণমূল। স্থানীয় দলের সঙ্গে হাত মিলিয়ে জোট গড়া। আম গোয়াবাসীর সঙ্গে জনসংযোগ সেরেছেন তৃণমূল নেতৃত্ব। একাধিক প্রতিশ্রুতিও আছে ঘাসফুল শিবিরের তরফ থেকে। এবার প্রকাশ্যে এল তাঁদের থিম সং, ‘দোন ফুলঞ্চ কাল, গোয়েনচি নভি সকাল’। অর্থাৎ এবার ‘নতুন ভোর দেখবে গোয়া’।

 

১৪ ফেব্রুয়ারি গোয়ায় ভোট। তার আগে মঙ্গলবার তৃণমূল এবং মহারাষ্ট্র গোমন্তক পার্টির তরফে যৌথভাবে একটি কর্মসূচি রাখা হয়েছিল।  নতুন ট্রেন্ড মেনে গোয়াতেও ভোটপ্রচারের জন্য গান বেঁধেছে তৃণমূল। নিজেদের টুইটার হ্যান্ডেল থেকে সেই গান পোস্টও করা হয়েছে। যার মূল কথা, গোয়া এবার নতুন ভোর দেখবে। গানের কথায়-কথায় গোয়াকে নতুন করে সাজানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বলা হয়েছে গোয়াবাসীর সমস্ত সমস্যার সমাধান করা হবে।

আরও পড়ুন- হাইকোর্টের নির্দেশে বদল এসএসসি-র চেয়ারম্যান,দায়িত্বে সিদ্ধার্থ মজুমদার

গত বছরের শেষে গোয়া সফরে গিয়েছিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে বলেছিলেন, নতুন বছরে নতুন ভোর দেখবে গোয়া। সেই কথাকে হাতিয়ার করে গানের কথা তৈরি হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হওয়ার পরই বাংলার বাইরে ত্রিপুরা এবং গোয়ার দিকে নজর দিয়েছে তৃণমূল।

Related articles

IPL: ঘরের মাঠে উইকেটহীন শামি, চেনা দৃশ্য উধাও ইডেনের

লখনউয়ের বিরুদ্ধে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৮১ রান তুলল কেকেআর(KKR)। ঘরের মাঠে তৃতীয় ম্যাচ, সকাল থেকেই কলকাতার আকাশের...

ভোটের গোপনীয়তায় কোপ নয়, বুথে ১০০ শতাংশ ওয়েবকাস্টিং নিয়ে বড় ঘোষণা কমিশনের 

আসন্ন নির্বাচনে রাজ্যে ভয়মুক্ত ও অবাধ পরিবেশ সুনিশ্চিত করতে ‘জিরো টলারেন্স’ নীতি নিল নির্বাচন কমিশন। প্রতিটি বুথে স্বচ্ছতা...

পানিহাটিতে সৌজন্যের পাঠ মমতার, নিশানায় বিজেপি-সিপিএম ‘সেটিং’ 

পানিহাটির নির্বাচনী রণক্ষেত্রে লড়াইয়ের সুরটা বৃহস্পতিবার বদলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগরপাড়ার উষুমপুর বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষের...

ফেডারেশনের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ডিরেক্টরস গিল্ডের, অনির্বাণদের কাজে ফেরার সম্ভাবনা কতটা 

নিষেধাজ্ঞা থেকে সহাবস্থান, সত্যিই কি টলিপাড়ায় অতীত হতে চলেছে বয়কট সংস্কৃতি (Ban Culture)? সিনেমা - সিরিজের কাজে ফিরতে...