Sunday, May 24, 2026

Viral: ‘১১৭৬ হরেকৃষ্ণ’ ,মানে কী? কেনই বা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল?

Date:

Share post:

১১৭৬ হরেকৃষ্ণ, পোস্টজুড়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। নেটাগরিকদের একাংশের দাবি, ১১৭৬ হরেকৃষ্ণ লিখে পোস্ট করলেই মনের ইচ্ছাপূরণ হবে। অনেকের মত এতে নাকি খুব অল্পসময়েই সুসংবাদ আসবে। অনেকে আবার না বুঝেই নিজেদের প্রোফাইলে পোস্ট করছেন এই লাইন ৷ গত কয়েকদিন ধরেই এই পোস্টজুড়ে শুরু হয়েছে চর্চা। পোস্টটি রীতিমত ভাইরাল হয়ে উঠেছে। প্রশ্ন হল কী এই মন্ত্র ?যদিও বিষয়টি অনেকের কাছেই হাসির খোরাক হয়ে উঠেছে।

আরও পড়ুন:আগামী ৪৮ ঘন্টায় রাজ্যজুড়ে অকাল বৃষ্টি, কমবে তাপমাত্রা

গত কয়েকদিন ধরে ১০ জনের মধ্যে ৬ জনের ফেসবুক ওয়ালে দেখা যাচ্ছে ‘১১৭৬ হরেকৃষ্ণ’ লেখা। তাদের মতে এতে খুব তাড়াতাড়ি মনস্কামনা পূরণ হবে। তবে এনিয়ে অনেকেরই মত ভিন্ন । কিছু মানুষ বিষয়টিকে নিয়ে নিতান্তই হাসিঠাট্টা শুরু করেছে। অনেকে মজা করে অনেক মন্তব্যই করছেন ৷ অনেকে আবার সিরিয়াসও ৷


বিষয়টিকে নিয়ে যারা বেশ সিরিয়াস তাদের সঙ্গে জোড় টক্কর চলছে সোশ্যাল মিডিয়াতেই। তাদের মত, ‘বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর’। সেই নিয়ে জব্বর পোস্টও করেছেন তাঁরা।
তবে বিষয়টি নিয়ে জল এতটাই গড়িয়েছে যে শুধু হাসির খোরাকেই থেমে নেই। এই নিয়ে শুরু হয়েছে মিমও। নেটাগরিকদের কেউ কেউ বিষয়টিকে নিয়ে বানিয়েছেন মিমও।


তবে, এই নম্বর নিয়ে হাসিঠাট্টা করতে রাজি নন অনেকেই ৷ এটি আদতেই একটি এঞ্জেল নম্বর বলে দাবি করেছেন প্রচুর সংখ্যায় মানুষ ৷ ১১৭৬ নম্বরটি জ্যোতিষশাস্ত্র এবং নিউমেরোলজি অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নম্বর ৷ এঞ্জেল নম্বর হল সেই সব নম্বর, যেগুলোর মধ্যে বিশেষ কিছু ক্ষমতা আছে, যে নম্বরগুলো দেখলে বা মন্ত্রোচ্চারণের মত পড়লে জীবনে কিছু ভালো হবে বলেই মনে করা হয়। এই নম্বর সারা দিনে জপ করে কেউ যদি নিজের মনের ইচ্ছা বলেন, তাহলে তা পূরণ হবে বলেই ধারনা অধিকাংশ মানুষের।

Related articles

ইরানের মানচিত্রে আমেরিকার পতাকা! মধ্যপ্রাচ্যের দখল নিয়ে বড় ঘোষণা ট্রাম্পের

আমেরিকা কি ইরান (Iran) দখল করে নিয়েছে? মার্কিন প্রেসিডেন্টের ট্রুথ সোশ্যালের (Truth Social) দিকে তাকালে সেরকম মনে হতে...

দুর্গাপুরে গাড়ি আটকানো মুখ্যমন্ত্রীর ‘কনভয়’ দাঁড়ালো কলকাতার সিগনালে!

ভিআইপি কালচার চলতে দেবেন না। আবার প্রধানমন্ত্রীর অনুকরণে কনভয়ের গাড়ির সংখ্যা কমাবেন। এই প্রতিশ্রুতি দিয়েও শেষ পর্যন্ত যেভাবে...

আইএফএ-র লিগে বেনজির কাণ্ড, ফুটবলারদের মারে গুরুতর অসুস্থ রেফারি

ফুটবল মাঠের রেফারি নিগ্রহের ঘটনা নতুন কোন বিষয় নয়। রেফারি সিদ্ধান্ত মনঃপুত না হলেই তার দিকে তেড়ে যান...

সুরকারের সঙ্গে প্রেম! বছর শেষেই বিয়ে করছেন কাব্য?

শেষ লগ্নে আইপিএল।এবার বিয়ের সানাই বাজছে সানরাইজার্স হায়দরাবাদ দলের মালিক কাব্য মারানের(Kavya Maran )। দলের  সঙ্গে সব সময়...