Monday, May 25, 2026

তরুণরাই দেশে পরিবর্তন আনবেন: স্বামীজির জন্মদিনে জাতীয় যুব উৎসবের সূচনা মোদির

Date:

Share post:

স্বামী বিবেকানন্দের(Swami Vivekananda) ১৬০ তম জন্মদিনে জাতীয় যুব উৎসবের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। বুধবার ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত হয়ে পুদুচেরি যুব উৎসবের সূচনা করার পাশাপাশি প্রধানমন্ত্রী(Prime Minister) বলেন, তরুণরাই দেশে পরিবর্তন আনবে৷

এদিনের অনুষ্ঠানে থেকে প্রধানমন্ত্রী বলেন, “দেশের তরুণদের দেশ গঠনের কাজে অনুপ্রাণিত করেছিলেন স্বামী বিবেকানন্দ। আমাদের দেশের তরুণরা নতুন কিছু করতে ভয় পায় না। দেশের অগ্রগতিতে যুবরা অগ্রণী ভূমিকা পালন করেছে।” পাশাপাশি আত্মনির্ভরতায় ভোকাল ফর লোকালের বার্তা দিয়ে তিনি বলেন, “ভোকাল ফর লোকাল-যুবদের জীবনমন্ত্র তৈরি করে নিতে হবে৷ আত্মনির্ভতায় বহু সমস্যার সমাধান, আয়ের উৎস, সব কিছুই আত্মনির্ভতায় আছে৷” এদিনের ভার্চুয়াল অনুষ্ঠানে দেশের মেয়েদের প্রসঙ্গ তোলেন প্রধানমন্ত্রী। বলেন, “দেশের মহিলাদের অগ্রগতিতে মেয়েদের বিয়ের বয়স বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার।” এদিনের অনুষ্ঠান থেকে এমএসএসই-এর প্রসঙ্গ উত্থাপন করে প্রধানমন্ত্রী বলেন, “এমএসএসই-র মাধ্যমে দেশে উঠে আসবে নতুন প্রতিভা৷”

আরও পড়ুন:Record Covid Test: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কড়া পদক্ষেপ, ডায়মন্ড হারবারে কমেছে পজিটিভিটি রেট

এর পাশাপাশি স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী উপলক্ষে তাঁকে শ্রদ্ধা জানিয়ে এক টুইট করেন প্রধানমন্ত্রী। টুইটা তিনি লেখেন, “বিবেকানন্দের জীবন ছিল জাতীয় পুনর্জন্মের জন্য নিবেদিত। তিনি অনেক তরুণকে দেশ গঠনে কাজ করতে অনুপ্রাণিত করেছেন। আমাদের জাতির জন্য তিনি যে স্বপ্ন দেখেছিলেন তা পূরণ করতে আসুন আমরা একসঙ্গে কাজ করি।”

Related articles

সমন্বয়-স্বচ্ছ কাজের পরিবেশ তৈরিতে রাজ্য-কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের সঙ্গে নৈশভোজ মুখ্যমন্ত্রীর

প্রশাসনে সমন্বয় ও স্বচ্ছ কাজের পরিবেশ গড়ে তুলতে উদ্যোগ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister Subhendu Adhikari)। রাজ্য ও...

নিষ্পত্তির হার মাত্র ০.২৬ শতাংশ! ট্রাইবুনালে ঝুলে ২৫ লক্ষ আবেদন

বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় এ রাজ্যে প্রায় ২৭ লক্ষ মানুষের নাম বাদ পড়েছিল।...

সিবিএসই-র খাতা পুনর্মূল্যায়নে বেনজির কেলেঙ্কারি! ফিজিক্সে আপলোড অন্য ছাত্রের উত্তরপত্র

পরীক্ষার খাতায় নম্বর কম আসায় বোর্ডের নিয়ম মেনে পুনর্মূল্যায়নের আবেদন জানিয়েছিল দ্বাদশ শ্রেণীর এক ছাত্র। কিন্তু কেন্দ্রীয় বোর্ড...

 প্রতিহিংসার রাজনীতি? সরকার বদল হতেই জট কাটল ১০০ দিনের কাজের

রাজ্য রাজনীতিতে ক্ষমতার অলিন্দ বদল হতেই রাতারাতি ভোলবদল দিল্লির। রাজ্যে নতুন সরকার আসতেই ফের সচল হতে চলেছে ১০০...