Wednesday, May 13, 2026

নারায়ণ দেবনাথের শারীরিক অবস্থা সঙ্কটজনক, ভর্তি রয়েছেন আইসিইউতে

Date:

Share post:

ফের অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন সাহিত্যিক- শিল্পী নারায়ন দেবনাথের(Narayan Debnath) শারীরিক অবস্থা সংকটজনক বলে জানা গিয়েছে। বর্তমানে কলকাতায় মিন্টো পার্কের(Minto Park) পাশে একটি নার্সিংহোমে(nursing Home) ভর্তি রয়েছেন তিনি। তাঁর চিকিৎসায় গঠন করা হয়েছে বিশেষ চিকিৎসক দল(Doctors team)।

বেসরকারি হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ৯৮ বছর বয়সী এই সাহিত্যিক বর্তমানে আইসিইউ-তে ভর্তি রয়েছেন। রক্ত দিতে হচ্ছে তাঁকে, সমস্যা রয়েছে শ্বাস-প্রশ্বাসেও। পাশাপাশি অন্যান্য শারীরিক সমস্যাও রয়েছে বলে জানা গিয়েছে। বিগত কয়েকদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন কার্টুন শিল্পী ৯৮ বছর বয়সী নারায়ণ দেবনাথ। গত ২৪ ডিসেম্বর হাওড়া শিবপুরের বাড়ি থেকে নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল তাঁকে। আপাতত তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:করোনাকে ফুৎকারে উড়িয়ে ‘মাঘ মেলা’য় ছাড় ঘোষণা যোগী আদিত্যনাথের

উল্লেখ্য, অসুস্থ নারায়ণ দেবনাথের চিকিৎসার দায়িত্ব নেওয়ার কথা আগেই ঘোষণা করেছিল রাজ্য সরকার। এর আগে তাঁর অসুস্থতার সময় চিকিৎসার জন্য গঠিত হয়েছিল একটি বিশেষ চিকিৎসক দল। সেই চিকিৎসক দলই বর্তমানে চিকিৎসা করছে তাঁর। বৃহস্পতিবার তাঁকে দেখতে যাওয়ার কথা সমবায় মন্ত্রী অরূপ রায়ের। থাকতে পারেন স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকাও।

Related articles

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...