Sunday, February 22, 2026

Sc Eastbengal: পেরোসোভিচ বিতর্কে একের পর এক যুক্তি এসসি ইস্টবেঙ্গলের

Date:

Share post:

আন্তোনিও পেরোসোভিচের ( Antonio Perosevic ) শাস্তির ইস্যুতে নতুন করে বিতর্কে এসসি ইস্টবেঙ্গল ( Sc Eastbengal)। অভিযোগ ক্রোয়েশিয়ান ফুটবলারের শাস্তি কমানো নিয়ে এআইএফএফের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠকে ছিলেন না লাল-হলুদের কোনও প্রতিনিধি দল। যার ফলে পেরোসোভিচের পাঁচ ম্যাচের নির্বাসন এবং এক লক্ষ টাকার জরিমানা কমার যেটুকু সম্ভাবনা ছিল তাও হাতছাড়া হয়েছে। সেই বিষয়ে নিয়ে সমর্থকদের রোষের মুখে পড়েন শ্রী সিমেন্ট কর্তারা। আর সেই বিতর্ক ঢাকতে একের পর এক সাফাই দিয়ে চলেছে লগ্নিকারী সংস্থা।

বুধবার লগ্নিকারী সংস্থার তরফে বলা হয়েছিল, অভিযোগের সঙ্গে বাস্তব পরিস্থিতির সঙ্গে কোনও সম্পর্ক নেই। শৃঙ্খলারক্ষা কমিটি নাকি আগেই এসসি ইস্টবেঙ্গলকে ইঙ্গিত দিয়েছিল তাদের ক্রোয়েশিয়ার ফুটবলারের শাস্তি এবং জরিমানা কমার কোনও সম্ভাবনা নেই। আর বৃহস্পতিবার আরও একটি বিজ্ঞপ্তি জারি করে লাল-হলুদ ম‍্যানেজমেন্ট। যেখানে তারা জানায় যে তাদের আইনজীবীরা পরামর্শ দিয়েছিল পেরোসোভিচের শাস্তির বিরুদ্ধে আপিল করে লাভ হবে না। তাই আর ওই বৈঠকে উপস্থিত হননি কেউ।”

আর এখানেই উঠছে প্রশ্ন। যদি আইনজীবীরা আপিল না করার জন্য পরামর্শ দিয়েই থাকে, তাহলে কেন ৬০ হাজার টাকা খরচ করে আপিল কমিটির কাছে পেরোসোভিচের শাস্তি কমানোর আবেদন করেছিল এসসি ইস্টবেঙ্গল ম‍্যানেজমেন্ট ? যদি আপিল নাই বা করবে, তাহলে কেন আপিল কমিটি শুনানির বৈঠক ডাকবে? তবে কি আইনজীবীদের কথা না মেনে আপিল করেছে এসসি ইস্টবেঙ্গল? যদিও এই নিয়ে কোন উত্তরই পাওয়া যায়নি লাল-হলুদ ম‍্যানজমেন্টের পক্ষ থেক।

আরও পড়ুন:Ipl: ২০২২ আইপিএল আয়োজনের জন‍্য এই দুই দেশকে বিকল্প ভাবছে বিসিসিআই : সূত্র

spot_img

Related articles

‘রাতের ভ্রমর হয়ে হুমায়ুনদের হোটেলে যায়’, সিপিএমের নীতিহীনতা নিয়ে তীব্র আক্রমণ কুণালের

সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় প্রতীক উর রহমানের দিকে কটাক্ষ ছুঁড়ছে ফেসবুকীয় কমরেডরা, পাল্টা  সিপিএমের দ্বিচারিতা ও তথাকথিত...

বিরোধী শিবিরেই চমক, তৃণমূলের ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন খোদ বিজেপি নেত্রীর

রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘যুব সাথী’র সুবিধা পেতে আবেদন জানালেন খোদ বিজেপি নেত্রী। শুধু আবেদন জানানোই নয়, মুখ্যমন্ত্রী...

ব্যাটিং ফর্ম নিয়ে উদ্বেগে নেই অভিষেক, জানুন প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

রবিবার টি২০ বিশ্বকাপের(T20 World Cup match) সুপার আট (Super 8) পর্বের অভিযান শুরু করছে ভারত(India)। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।...

ভাষা দিবসে ইস্টবেঙ্গল সমর্থকদের অভিনব টিফো, ম্যাচ জিতে কী বললেন অস্কার?

"আ মরি বাংলা ভাষা" অতুলপ্রসাদ সেন রচিত একটি বিখ্যাত দেশাত্মবোধক গান, যা বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি অকৃত্রিম...