Sunday, June 21, 2026

করোনার পরবর্তী ভ্যারিয়েন্টের জন্য প্রস্তুতি নিন এখন থেকে: মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বার্তা মোদির

Date:

Share post:

দেশে বাড়তে করোনা পরিস্থিতি(Covid Situation) পর্যালোচনা করতে বৃহস্পতিবার দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্যমন্ত্রীদের(ChiefMinisters) সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। আর এই বৈঠক থেকেই করোনা পরিস্থিতি সামাল দিতে কী কী পদক্ষেপ নেওয়া উচিত সে বিষয়ে রাজ্যগুলিকে পরামর্শ দেন তিনি। পাশাপাশি বৈঠক থেকে তিনি আরো জানান, ওমিক্রনের(Omicron) পর দ্বিতীয় কোভিড ভ্যারিয়েন্টের জন্য রাজ্যগুলি যেন এখন থেকে প্রস্তুত হয়ে যায়।

মূলত এদিনের বৈঠক থেকে সমস্ত রাজ্যগুলিকে সতর্ক থাকার পাঠ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, পূর্ববর্তী ভ্যারিয়েন্টের তুলনায় ওমিক্রন ভীষণ দ্রুত ছড়াচ্ছে। এই সংক্রমণ অত্যন্ত সংক্রামক। আমাদের স্বাস্থ্য বিশেষজ্ঞরা সমস্ত পরিস্থিতির দিকে নজর রেখেছে। তবে সবকিছু পাশাপাশি আমাদের সতর্ক থাকতে হবে। ১৩০ কোটি মানুষের এই দেশ করোনার বিরুদ্ধে লড়াইয়ে সফল হবেই।” পাশাপাশি তিনি আরো বলেন, আজ দেশের প্রায় ৯২ শতাংশ বয়স্ক মানুষ তাদের প্রথম ডোজের ভ্যাকসিন পেয়ে গিয়েছেন। দ্বিতীয় ডোজের ক্ষেত্রেও ৭০ শতাংশের কাছে পৌঁছে গিয়েছে। আগামী ১০ দিনের মধ্যে প্রায় ৩ কোটি কিশোরকে ভ্যাকসিন দিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন:Dankuni:কাজ আছে বলে বিধবা মহিলাকে নিয়ে উধাও স্বামী, পুলিশের দ্বারস্থ স্ত্রী

পাশাপাশি প্রধানমন্ত্রী বলেন, “আজ রাজ্যের কাছে পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিন রয়েছে। প্রথম সারির করোনা যোদ্ধা এবং সিনিয়র নাগরিকদের ‘বুস্টার ডোজ’ যত শীঘ্র দেওয়া সম্ভব হবে ততই শরীরের ইমিউনিটি ক্ষমতা বৃদ্ধি পাবে। ১০০ শতাংশ ভ্যাকসিনেশনের লক্ষ্যে বাড়ি বাড়ি গিয়ে ভ্যাকসিন দেওয়ার কাজ আরও জোরকদমে করতে হবে আমাদের।”

Related articles

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...

যোগ দিবসে মোদির মুখে রবীন্দ্রনাথ থেকে লাহিড়ী মহাশয়ের প্রসঙ্গ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (12th International Yoga Day) অনুষ্ঠানে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার...

রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রয়েছেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রীও

রবিবাসরীয় সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার আয়োজিত...