Thursday, May 14, 2026

India Match: তৃতীয় দিনের শেষে চাপে ভারত, প্রোটিয়াদের জয়ের জন্য প্রয়োজন ১১১ রান

Date:

Share post:

ভারত-দক্ষিণ আফ্রিকা (India-South Africa) তৃতীয় টেস্টের তৃতীয় দিনের শেষে চাপে ভারত( india)। প্রোটিয়াদের জয়ের জন্য প্রয়োজন ১১১ রান।

তৃতীয় দিনে ব‍্যাট করতে নেমেই দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে এদিন দাঁড়াতেই পারল না ভারতের ব‍্যাটিং লাইন। ব‍‍্যাতিক্রম একমাত্র ঋষভ পন্থ। ভারতের স্কোরবোর্ডে রান এগিয়ে নিয়ে যান তিনি। দলের বাকিরা যখন সবাই মিলে স্কোরবোর্ডে ৯৮ রান তুলেছেন, তখন একাই শতরান হাঁকিয়েছেন ঋষভ। ২৯ রান করেন কোহলি। অজিঙ্কে রাহানে করেন মাত্র ১ রান। মাত্র ১৯৮ রানে দ্বিতীয় ইনিংস শেষ হয় টিম ইন্ডিয়ার।  প্রোটিয়াদের হয়ে চার উইকেট নেন জনসেন। তিনটি করে উইকেট নেন রাবাডা এবং লুঙ্গি এনগিডি। দক্ষিণ আফ্রিকার সামনে ২১২ রানের লক্ষ্য রাখে টিম ইন্ডিয়া।

২১২ রান তারা করতে শুরুতে ধাক্কা খেলেও, কিগান পিটারসেনের ব‍্যাটে সামলে প্রোটিয়াদের স্কোরবোর্ড। ৪৮ রানে অপরাজিত তিনি। ১৬ রানে আউট হন মারক্রাম। ৩০ রান করেন অধিনায়ক এলগার। ভারতের হয়ে একটি করে উইকেট নেন যশপ্রীত বুমরাহ এবং মহম্মদ শামি।

ভারত-দক্ষিণ আফ্রিকা তৃতীয়ত টেস্টে তৃতীয় দিনে শেষে জয়ের জন্য আর মাত্র ১১১ রান প্রয়োজন দক্ষিণ আফ্রিকার। হাতে দুটো দিন এবং ৮টি  উইকেট। ফলে দুই টেস্ট জিতে সিরিজ পকেটে ভরা যেন হোম ফেভারিটদের কাছে এখন শুধুই সময়ের অপেক্ষা।

আরও পড়ুন:Rishbh Pant: প্রোটিয়াদের বিরুদ্ধে খেলতে নেমে অনন্য নজির গড়লেন পন্থ

Related articles

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...