Tuesday, June 2, 2026

Train Accident: ইঞ্জিনের যান্ত্রিক গোলযোগের কারণেই বিকানের এক্সপ্রেসে দুর্ঘটনা, জানালেন রেলমন্ত্রী

Date:

Share post:

ইঞ্জিনের যান্ত্রিক গোলযোগের কারণেই বিকানের-গুয়াহাটি এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে বলে জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি আরও বলেন, “কোচের জন্য কোনও সমস্যা হয়নি। নতুন অত্যাধুনিক LHB কোচ অধিকাংশ ট্রেনেই চালু করা সম্ভব হয়নি। গোটা ঘটনাই তদন্ত করে দেখা হবে। আজই কমিশনার অফ রেলওয়ে সেফটি তদন্ত  করে দেখবে। কিছু সময়ের মধ্যেই আধিকারিকরা পৌঁছে যাবেন।”বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। তবে এই মুহূর্তে উদ্ধারকার্যেই বেশি জোর দেওয়া হচ্ছে।

আরও পড়ুন:Train Accident:দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ঘটনাস্থল পরিদর্শন করলেন রেলমন্ত্রী

বৃহস্পতিবার ময়নাগুড়ির দোমহনি রেল দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ভারতীয় রেলের তরফে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গড়া হয়। তদন্ত শেষে সেই কমিটির রিপোর্ট দেওয়ার কথা। কিন্তু তার আগেই শুক্রবার সকালে রেলমন্ত্রী নিজে রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান এবং রেল বোর্ডের ডিজিকে সঙ্গে নিয়ে দুর্ঘটনাস্থলে কারণ অনুসন্ধান করেন। তারপরেই তিনি বলেন “আমি নিজে এখানে পরিস্থিতি খতিয়ে দেখছি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।”

মধ্যরাতেই হাওড়া থেকে ময়নাগুড়ির উদ্দেশে রওনা হন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেখান থেকে বিশেষ ট্রেনে করে ময়নাগুড়ির উদ্দেশে রওনা দেন। সকালেই পৌঁছন দুর্ঘটনাস্থলে। দুর্ঘটনার কারণ নিয়ে তাঁকে প্রশ্ন করলে, অনুসন্ধানের জন্য আধ ঘণ্টা সময় চেয়ে নেন তিনি। এই সময়ের মধ্যে দুর্ঘটনাগ্রস্ত বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন পরিদর্শন করেন। ট্রেনটির চালকের সঙ্গেও রেলমন্ত্রীর কথা হয়। এর পর রেলের পদস্থ আধিকারিকদের সঙ্গে নিয়ে রেলের ট্র্যাক পরিদর্শন করেন।ফের সাংবাদিকদের মুখমুখি হয়ে রেলমন্ত্রী বলেন,  আচমকা ইঞ্জিনের একটি যন্ত্রাংশ বিকল হয়ে যাওয়ার কারণেই বিপত্তি। তবে, রেল দুর্ঘটনার বিশদ কারণ পরে তদন্তকারী কমিটিই জানাবে বলেই জানান অশ্বিনী বৈষ্ণব।

Related articles

বিজেপিকে সরাবই! ধর্নামঞ্চ থেকে হুঁশিয়ারি তৃণমূল সুপ্রিমোর

 তাঁকে আটকানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, "যদি বেঁচে থাকি বিজেপি-কে সরাবই।" দলনেত্রী মঙ্গলবার...

ফিরহাদকে দুষে মেয়র পারিষদ পদ থেকে ইস্তফা তারক সিংয়ের

রাজ্যে রাজনৈতিক পালাবদলের মধ্যে কলকাতা পুরনিগমের অন্দরে ভাঙন। কলকাতা পুরসভার মেয়র পারিষদ (নিকাশি) পদ থেকে ইস্তফা দিলেন ১১৮...

বিরোধীদের চিঠি জমা নিয়ে বেনজির সংঘাত! টেবিলে পত্র রেখে বিধানসভা ছাড়লেন অসীমা-কুণাল

ফের বিধানসভায় (Assembly) বিরোধী দলনেতা-সহ উপ-বিরোধী দলনেতা ও স্পিকারদের নামের প্রস্তাব করা চিঠি বিধানসভায় দিল তৃণমূল (TMC)। মঙ্গলবার,...

পদ রাখতে রাজনীতির সঙ্গে দূরত্ব এড়াতে মরিয়া বাবুন, বিস্ফোরক অরূপ-সুজিতকে নিয়েও

কয়েক সপ্তাহ আগেই রাজ্যে পালাবদল হয়েছে। কলকাতা ময়দানে একাধিক ক্রীড়া সংস্থার শীর্ষপদে আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ২...