Wednesday, May 13, 2026

কৃষকদের মোদির কনভয় আটকাতে বলেছিল পাঞ্জাব সরকার! বিস্ফোরক হরিয়ানার মুখ্যমন্ত্রী

Date:

Share post:

দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঞ্জাব সফরে নিরাপত্তা গাফিলতির ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশে। শুরু হয়েছে গোটা ঘটনার তদন্ত। এরই মাঝে এই ঘটনাকে হাতিয়ার করে বিতর্ক বাড়ালেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। তার দাবি, পাঞ্জাব সরকারই (Punjab Government) কৃষকদের রাস্তা আটকে বিক্ষোভ দেখাতে বলেছিল সেদিন।

সম্প্রতি প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গলদের বিষয়টি নিয়ে হরিয়ানা সরকার (Haryana Government) একটি বিবৃতি প্রকাশ করেছিল। সেখানে বলা হয়েছিল, “পাঞ্জাব সরকারের সিআইডি (CID) বিভাগের তরফে সতর্ক করে বলা হয়েছিল, খারাপ আবহাওয়ার কারণে প্রধানমন্ত্রীর যাতায়াতের জন্য বিকল্প রাস্তার যেন ব্যবস্থা রাখা হয়।” এবার নিজের বিবৃতিতে হরিয়ানার মুখ্যমন্ত্রী বললেন, “সেই ব্যবস্থা তো দূরে থাক, পাঞ্জাব সরকারই কৃষক নেতাদের প্রধানমন্ত্রীর রাস্তা আটকানোর নির্দেশ দিয়েছিল। এই ভাবে পথ আটকে প্রধানমন্ত্রীকে বিপদের মুখে ঠেলে দেওয়া হয়েছিল।”

আরও পড়ুন:Train Accident:দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ঘটনাস্থল পরিদর্শন করলেন রেলমন্ত্রী

উল্লেখ্য প্রধানমন্ত্রী নিরাপত্তাগত দের বিষয়টি নিয়ে ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের তদন্ত শুরু করেছে সুপ্রিম কোর্টের নির্ধারিত তদন্ত কমিটি। এই কমিটির শীর্ষে রয়েছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি। পাশাপাশি আদালতের নির্দেশ দেওয়া হয়েছে পাঞ্জাব সরকার ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক যে তদন্ত করছে তা অবিলম্বে স্থগিত করার জন্য। এরই মাঝে ছড়িয়ে পাঞ্জাব সরকারকে তোপ দাগলেন মনোহর লাল খট্টর।

Related articles

ঝড়-বৃষ্টির দুর্যোগ কাটিয়ে রাজ্যে বাড়ছে তাপমাত্রা!

কালবৈশাখীর আমেজ এখন অতীত, ভরা গ্রীষ্মের মরশুমে উষ্ণতা বৃদ্ধির সম্ভাবনা রাজ্যের সব জেলায়। কলকাতাসহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস...

মোহনবাগান মানেই টুটু বোস: প্রয়াত প্রাক্তন সভাপতিকে শেষ শ্রদ্ধা জানিয়ে পরিবারকে সমবেদনা মুখ্যমন্ত্রীর

মোহনবাগানের প্রাক্তন সভাপতি (Former Mohun Bagan President) স্বপনসাধন বোসের (SwapanSadhan Bose) মৃত্যুতে শোকস্তব্ধ ফুটবলমহল। তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ...

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, পাশের হার কমল ৩.১৯ %

প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল(CBSE Result 2026)। এবছর পাশের হার অনেকটাই কমেছে। চলতি বছর পাশের হার ৮৫.২০...

ভবানীপুরের বিধায়ক হিসেবেই শপথ শুভেন্দুর, নন্দীগ্রামেও সমান উন্নয়নের প্রতিশ্রুতি

ইঙ্গিত দিয়েছিলেন আগেই। সেই মতোই বুধবার নন্দীগ্রাম বিধানসভা আসন ছেড়ে বানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবেই শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু...