Tuesday, May 19, 2026

Mahaswata: মহাশ্বেতা দেবীর জন্মদিনে প্রকাশ্যে ‘মহানন্দা’-র মোশন পোস্টার

Date:

Share post:

লড়াই ছিল তাঁর জীবন। আদিবাসী-প্রান্তিক মানুষ ছিলেন তাঁর হৃদয়ে। আজ সেই বঙ্গবিভূষণ সাহিত্যিক মহাশ্বেতা দেবীর (Mahasweta Devi) ৯৬তম জন্মদিন। এদিন, তাঁকে অন্যভাবে স্মরণ করলেন পরিচালক অরিন্দম শীল (Arindam Shil)। শুক্রবার, বিকেলেই প্রকাশ্যে এলো তাঁর ছবি ‘মহানন্দা’র (Mahananda) মোশন পোস্টার (Motion Poster)। মহাশ্বেতা দেবীর জীবন নিয়ে তৈরি এ ছবির মোশন পোস্টার নিজের ফেসবুক পেজে পোস্ট করে অরিন্দম লেখেন,

“কখনও তিনি “দ্রৌপদী”, কখনও ” হাজার চুরাশির মা”, কখনও ” অরন্যের অধিকার” নিয়ে লড়াকু! আজ মহাশ্বেতা দেবীর জন্মদিনে আমাদের শ্রদ্ধার্ঘ্য তাঁর জীবন আধারিত ছবি ‘মহানন্দা’র মোশন পোস্টার…” ফ্রেন্ডস কমিউনিকেশনের এই ছবিতে মহাশ্বেতা দেবীর চরিত্রে অভিনয় করছেন গার্গী রায়চৌধুরী, বিজন ভট্টাচার্যের ভূমিকায় দেবশঙ্কর হালদার। অন্যান্য চরিত্রে দেখা যাবে ইশা সাহা, অর্ণ মুখোপাধ্যায়কে।

১০০টিরও বেশি উপন্যাস এবং ২০টিরও বেশি ছোটোগল্প সংকলন রচনা করেছেন মহাশ্বেতা। তবে, প্রান্তিক-আদিবাসী মানুষের হয়ে লড়াই ছিল মহাশ্বেতা দেবীর জীবনের অন্যতম লক্ষ্য। শুধু তাঁদের জীবনযাত্রার মানোন্নয়নই নয়, আদিবাসী ভাষাকে মর্যাদা দেওয়ার বিষয়েও মহাশ্বেতা দেবীর লড়াই অবিস্মরণীয়।

‘মহানন্দা’র প্রথম লুক প্রকাশ্যে আসতেই সকলে প্রশংসা করেন অভিনেত্রী এবং পরিচালকের। গার্গী রায়চৌধুরীর (Gargi Raychowdhuri) প্রথম লুক চমকে দিয়েছিল সকলকে। ২০২০-তে ‘মহানন্দা’ ছবির ঘোষণা হয়। কিন্তু কোভিড (Covid) পরিস্থিতিতে শ্যুটিং পিছিয়ে যায়। ২০২১-র এপ্রিলে ছবির কিছু অংশ উত্তর কলকাতার একটি বাড়িতে শ্যুট হয়। বাকি ছবির কাজ হয় বাংলার বিভিন্ন প্রান্তে। ছবির মোশন পোস্টার সামনে আসতেই আগ্রহ বেড়েছে দর্শকদের মনে। কবে বড় পর্দায় দেখা যাবে ছবি তারই অপেক্ষায় তাঁরা।

আরও পড়ুন- ভোটের আগে ড্যামেজ কন্ট্রোলে পিছড়েবর্গের র্মীর বাড়িতেমধ্যাহ্নভোজ যোগীর!

 

Related articles

দেশ জুড়ে ফের বাড়ল পেট্রোল ডিজেলের দাম

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জ্বালানি সাশ্রয়ের বার্তার মাঝেই মঙ্গলবার ফের বাড়ল পেট্রোল- ডিজেলের দাম (Petrol Diesel price hike)। এই...

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে ডাক তৃণমূল বিধায়ককেও 

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) চলতি সপ্তাহে উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক করতে চলেছেন। রাজ্যে পূর্ববর্তী সরকারের এই...

মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই হাঁটতে বাধ্য হচ্ছে রাজ্যের নয়া সরকার! কটাক্ষ কুণালের 

রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তন হলেও জনমোহিনী প্রকল্পের চেনা বৃত্ত থেকে বেরোতে পারছে না নতুন সরকার। ক্ষমতায় আসার আগে যারা...

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...