Wednesday, May 13, 2026

বিরোধীদের মর্যাদা, নারী সুরক্ষায় জোর আসানসোল-চন্দননগরে বামেদের ইশতেহারে

Date:

Share post:

রাজ্যের চার পুরনিগমের ভোট (Corporation Election) ভাগ্য ঝুলে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court)। আদৌ নির্ধারিত সময়ে ভোট হবে, নাকি স্থগিত হয়ে তা পিছিয়ে যাবে আরও কিছুদিন, সেই দলের মধ্যেই আগামী ২২ জানুয়ারি আসানসোল (Asansol) ও চন্দননগরে (Chandannagar) কর্পোরেশন নির্বাচন (Municipal Election 2022) ধরে নিয়ে দলীয় ইশতেহার (Election Manifesto) প্রকাশ করল বামেরা (Left Front)। যেখানে রয়েছে একাধিক চমক।

শিক্ষা, স্বাস্থ্য থেকে এলাকার উন্নয়নের ভুরিভুরি প্রতিশ্রুতির মধ্যেও নারী সুরক্ষায় সবচেয়ে বেশি জোর দিয়েছেন কমরেডরা। এদিন ”আসালসোলে এবার বাম” শীর্ষক ইশতেহারে (Election Manifesto) স্মার্ট আসানসোল নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। নদী সংস্কার, নিকাশি সমস্যা দূরীকরণ, রাস্তাঘাট ও পর্যাপ্ত আলোর আশ্বাস দেওয়া হয়েছে। পুর স্কুলগুলোর উন্নয়ন, অনলাইন পড়াশোনায় পাড়ায় পাড়ায় ওয়াই-ফাই টিউটোরিয়াল জোন তৈরির প্রতিশ্রুতিও বাম ইশতেহারে জ্বল জ্বল করছে। নতুন নতুন শৌচালয় নির্মাণ, গ্রিন সিটি, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখারও আশ্বাস দিয়েছে বামেরা। একই সঙ্গে পাড়ায় পাড়ায় মহিলা এবং বিরোধীদের সুরক্ষা ও মর্যাদা দেওয়ার প্রতিশ্রুতিও রয়েছে।

একইভাবে চন্দননগরের ক্ষেত্রে পুর নিগমের প্রতিটি বরোতে শ্রমজীবী ক্যান্টিন ও শ্রমজীবী বাজার তৈরির প্রতিশ্রুতি দিয়েছে বামেরা। এছাড়া ঘরে ঘরে পানীয় জল পৌঁছনো, জনবহুল এলাকায় সুলভ শৌচালয় নির্মাণ, রিক্সা-ভ্যান-হকারদের বিনা-ফি’তে লাইসেন্সে দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে। স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে বরোভিত্তিক হেলথ সেন্টার নির্মাণ, অক্সিজেন সিলিন্ডার সরবরাহ ইউনিট, প্রয়োজনীয় আশা কর্মী নিয়োগ, বস্তিবাসীদের উন্নয়ন, কর ব্যবস্থার সরলীকরণেরও আশ্বাস দেওয়া হয়েছে বামেদের ইশতেহারে।

আরও পড়ুন- Gangasagar: কোভিডবিধি মেনে ফাঁকা গঙ্গাসাগরে পুণ্যস্নান, স্বস্তিতে প্রশাসন

Related articles

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...

রেশনে আর আটা সরবরাহ নয়, নতুন সরকার গঠন হতেই ঘোষণা খাদ্যমন্ত্রীর 

বাংলায় পরিবর্তনের জেরে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অশোক কীর্তনীয়া (Ashoke Kirtania)। এবার...