Thursday, May 14, 2026

LataManggeshkar : এখন অনেকটাই সুস্থ লতা

Date:

Share post:

এখন অনেকটাই সুস্থ আছেন লতা মঙ্গেশকর। করোনা আক্রান্ত হওয়ার পর শারীরিক অসুস্থতা নিয়ে মুম্বইয়ের হাসপাতালে চিকিৎসাধীন আছেন সুর সম্রাঙ্গী। শুক্রবার হাসপাতাল থেকে তাঁর সুস্থ হয়ে ওঠার খবর জানানো হয়। এমনকী নার্সদের সঙ্গে তাঁর ছবিও প্ৰকাশ করা হয়েছে।

ব্রিচ ক্যান্ডি হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আরও বেশ কয়েকদিন হাসপাতালে থাকবেন লতা। তাঁর স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। লতার নিউমোনিয়ার সংক্রমণ ও করোনা দুটোই সুস্থতার দিকে এই মুহূর্তে। তাঁকে অক্সিজেন সাপোর্টেও রাখা হয়নি। শরীর অনেকটাই সুস্থ আছে লতার।

লতার ছোট বোন ঊষা মঙ্গেশকর বলেছেন, “আমি ও তাঁর পরিবারের কেউই লতা দিদিকে হাসপাতালে দেখতে যাচ্ছি না এই মুহূর্তে। তবে চিকিৎসক ও ডাক্তাররা রয়েছেন প্রত্যেকেই। আমরাও চাইছি দিদি এখন হাসপাতালেই থাকুন। ওঁর বয়স ৯২।”

Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...