Thursday, March 12, 2026

ফের বিস্ফোরক তথাগত: বঙ্গবিজেপি কি মৃত্যুপথযাত্রী? টুইটে তোপ

Date:

Share post:

বলেছিলেন রাজ্য বিজেপি (BJP) নিয়ে আর কোন মন্তব্য করবেন না তিনি। কিন্তু কথা রাখেননি বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত রায় (Tathagata Roy)। ফের বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। তিনি প্রশ্ন তোলেন, “বঙ্গবিজেপি কি মৃত্যুপথযাত্রী?”

একদিকে যখন বঙ্গ বিজেপির অন্দরের কোন দল থামাতে পোর্ট ট্রাস্টের অতিথিশালায় বৈঠক তার আগেই নিজের টুইটার হ্যান্ডেলের (Twitter) তথাগত (Tathagata Roy) লেখেন, “চিকিৎসা না করে লুকিয়ে রাখলে রোগ সারে না। উলটে রোগীকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। এর লক্ষণ কামিনী-কাঞ্চন। বিধানসভা নির্বাচনের খারাপ ফলের পরও কোনও শুদ্ধিকরণ হয়নি। বঙ্গ বিজেপি কি মৃত্যুপথযাত্রী?’

আরও পড়ুন-মাতাল-গরু পাচারকারী বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী, ট্রেনে পোস্টার

এর আগেও বিজেপির হারের কারণ হিসেবে প্রার্থী কেনাবেচার অভিযোগ তুলেছিলেন তথাগত। বিস্ফোরক অভিযোগ করেছিলেন, কামিনী-কাঞ্চনের। যা নিয়ে তোলপাড় হয় রাজ্য-রাজনীতি। অনেক বিজেপি নেতৃত্বকে পরোক্ষে তাঁকে সমর্থন করেন। সামনাসামনি সমর্থন করেন রূপা গঙ্গোপাধ্যায়ের মতো নেত্রী। কিন্তু তারপর আর বঙ্গ বিজেপি নিয়ে মন্তব্য করবেন না বলে টুইটে জানিয়েছিলেন তথাগত রায়। তবে, একের পর এক বিজেপির নেতা-মন্ত্রী যখন দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ছেন, বিক্ষুব্ধ গোষ্ঠী তৈরি হচ্ছে গেরুয়া শিবিরের অন্দরে, তখন ফের এই বর্ষীয়ান নেতা তোপ দাগলেন।

 

spot_img

Related articles

মহাকুম্ভের ভাইরাল মোনালিসার ‘লাভ জেহাদ’! বামপন্থী হস্তক্ষেপে বিয়ে মুসলিম প্রেমিকের সঙ্গে 

কুম্ভ মেলা থেকে গ্ল্যামার দুনিয়া ডাক পাওয়া বিড়ালাক্ষী মালাপসারিণী মোনালিসা (Maha Kumbh Monalisa) ফের খবরে শিরোনামে। এবার তাঁর...

আজ বাংলার নতুন রাজ্যপাল আর এন রবির শপথগ্রহণ অনুষ্ঠান

রাজ্যের বিধানসভা নির্বাচনের ঠিক আগে বিদায়ী রাজ্যপাল সিভি আনন্দ বোসকে (CV Anand Bose) অপমানজনক হুইপ জারি করে সরিয়ে...

গ্যাসের সঙ্কট মোকাবিলায় আজ জরুরি বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী

দেশজুড়ে গ্যাসের জন্য হাহাকার, কেন্দ্র যতই পরিষেবা স্বাভাবিক প্রমাণের চেষ্টা করুক না কেন বাস্তব ছবিটা ঠিক তার বিপরীত।...

গ্যাসের কালোবাজারি রুখতে তৎপর পুলিশ: গোপালনগরে গ্রেফতার ১

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে রান্নার গ্যাসের দাম বেড়েছে অস্বাভাবিক হারে। এই পরিস্থিতিতে কোনও ভাবেই রান্নার গ্যাসের (domestic cylinder)...