Monday, May 4, 2026

অভ্যন্তরীণ সংঘাত বন্ধে কড়া বার্তা পার্থর, ভোট পিছিয়ে দেওয়াকেও সমর্থন তৃণমূল মহাসচিবের

Date:

Share post:

সম্প্রতি সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banarjee) একটি মন্তব্যকে কেন্দ্র করে তৃণমূলের (TMC) অভ্যন্তরীণ সংঘাত বন্ধ করতে কড়া বার্তা দিলেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। আজ, শনিবার রীতিমতো সাংবাদিক বৈঠক করে বিতর্কের চ্যাপ্টার ক্লোজড করলেন তিনি। সেইসঙ্গে আগামিদিনে যাতে এরকম ঘটনা না ঘটে তার জন্য কিছুটা হুঁশিয়ারির সুরেই পার্থ চট্টোপাধ্যায়
বলেন, ‘‘যে ভাবে প্রকাশ্যে একের পর এক মন্তব্য করা হচ্ছে, তা দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য যথেষ্ট। কারও কোনও বক্তব্য থাকলে দলের মধ্যে বলুন।”

তিনি আরও বলেন, “আমাদের নজরে এসেছে। সোশ্যাল মিডিয়াতেও এমন কিছু বিষয় অনেকে পোস্ট করছেন, যার জন্য দলের ভাবমূর্তিতে আঘাত আসছে। আমি বারবার অনুরোধ করেছিলাম দলের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের কাছে, কোনও বিবৃতি কোনওরকম মন্তব্য সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা থেকে বিরত থাকতে। কিন্তু তারপরও দেখা গিয়েছে, কেউ কেউ এখনও বিবৃতি দিয়ে চলেছেন। আজ শৃঙ্খলারক্ষা কমিটির কয়েকজন সদস্যকে নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে কারা কী লিখছে, বলছে বা করছে, সেদিকে নজর রয়েছে। শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আজকের পর থেকে যারা যারা এ বিষয়ে মন্তব্য করবে বা বিবৃতিতে দেবে, তাঁদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়ার কথা দলকে জানানো হবে। দল তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। মহাসচিব হিসেবে আমি প্রত্যেকের সঙ্গে কথা বলেছি। ফের বলছি, যাঁরা দলের আদর্শে বিশ্বাসী, তাঁরা এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকুন।”

প্রসঙ্গত, গতকাল শুক্রবারও এই ইস্যুতে দলের নেতা ও পদাধিকারীদের সংযত হওয়ার নির্দেশ দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। প্রকাশ্যে কাদা ছোড়াছুড়ি করায়, দল এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে জানান। এতে বিরোধীরা মজা লুটছে। কিন্তু তার পরেও অনেকে সংযত হয়নি। সোশ্যাল মিডিয়া ফেসবুকে অনবরত পোস্ট চলছে। তাই অবিলম্বে কাদা ছোড়াছুড়ি বন্ধ করতে তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি বৈঠকে বসেছিল। তারপরই এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়।

অন্যদিকে, করোনা আবহে চার পুরনিগমে রাজ্য নির্বাচন কমিশনের ভোট পিছিয়ে দেওয়াকে সমর্থন করেন তৃণমূল মহাসচিব। করোনা পরিস্থিতিতে কলকাতা হাইকোর্ট-এর অনুরোধে কমিশন ভোট পিছিয়ে দিয়েছে। রাজ্য সরকারও তাতে সায় দিয়েছে। এবং তৃণমূল কংগ্রেসও প্রথম থেকে করোনা মোকাবিলায় সদর্থক ভূমিকা নিয়েছে। সেক্ষেত্রে ভোট পিছিয়ে যাওয়াটা অমূলক নয় বলেই মনে করেন পার্থ চট্টোপাধ্যায়। একইসঙ্গে বিরোধীদেরও কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল মহাসচিব। তিনি বলেন, বিরোধী দলগুলি করোনাকে ঢাল করে নির্বাচনে অংশ না নেওয়ার চেষ্টা করেছিল। অথচ তারাই একটা সময় ভোট কেন হচ্ছে না বলে আওয়াজ তুলতো। তবে এই পরিস্থিতিতে ভোট কিছুদিন পিছিয়ে যাওয়াকে পূর্ণ সমর্থন করে তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন- Abhishek Banerjee: পিছলো পুরভোট, স্বাগত জানালেন অভিষেক

Related articles

ভোট গণনার প্রস্তুতিই নেই কমিশনের! চূড়ান্ত হয়রানিতে সরব কুণাল

ভোটগণনার ঠিক কয়েক ঘণ্টা আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধ গাফিলতি ও হয়রানির গুরুতর অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক...

ডাস্টবিনে ভিভিপ্যাট স্লিপ! ভোটগণনার আগের রাতে কাঠগড়ায় কমিশন

ভোটগণনার ঠিক আগের রাতে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার সুভাষ নগর এলাকা। নোয়াপাড়া ও মধ্যমগ্রাম...

বিজেপি আসছে না, আমরাই জিতছি! ভবানীপুরের এজেন্টদের ‘লাস্ট মিনিট সাজেশন’ দলনেত্রীর

পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশন যাকে বলে। গণনার আগের রাতে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের ডেকে সেই সাজেশনই...

গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা, সোমে অগ্নিপরীক্ষা রাজ্যের বিধানসভা নির্বাচনের 

দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে আর মাত্র কয়েক ঘণ্টা। সোমবার সকাল ৮টা থেকে শুরু হচ্ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা।...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293
টি এম সি
0 এগিয়ে
বিজেপি
0 এগিয়ে
কংগ্রেস
0 এগিয়ে
বামফ্রন্ট
0 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে