Thursday, March 5, 2026

Novak DJokovic: দ্বিতীয়বার খারিজ হল জোকোভিচের ভিসা, অস্ট্রেলিয়ান ওপেনে খেলার আশা শেষ জোকারের

Date:

Share post:

দ্বিতীয়বার খারিজ হয়ে গেল নোভাক জোকোভিচের (Novak DJokovic) ভিসা। রবিবার জোকারের ভিসা খারিজ করল ফেডারেল আদালত। যার ফলে অস্ট্রেলিয়ান ওপেনে ( Australian Open) খেলা শেষ জোকারের কাছে। রবিবারের শুনানিতে তিন বিচারকের প্যানেল জানিয়ে দেয়, জোকোভিচ যে আবেদন করেছেন তা অযৌক্তিক।

দ্বিতীয়বার ভিসা বাতিলের বিরুদ্ধে আদালতে আবেদন করেছিলেন জোকার। সেই আবেদনই রবিবার খারিজ করে দিল ফেডারেল আদালত। অর্থাৎ আর অস্ট্রেলিয়াতে থাকতে পারবেন না জোকোভিচ। যার ফলে জোকোভিচের অস্ট্রেলিয়ান ওপেনে প্রতিদ্বন্দ্বিতা করাও শেষ।

রবিবারের শুনানিতে তিন বিচারকের প্যানেল জানিয়ে দেয়, “জোকোভিচ যে আবেদন করেছেন তা অযৌক্তিক। অস্ট্রেলিয়ার সার্বিক কোভিড পরিস্থিতিতে সেই আবেদন কোনও মতেই মেনে নেওয়া যায় না। তাই তাঁর আবেদন খারিজ করে দেওয়া হয়।”

যদিও এই নির্দেশের পরও জোকোভিচের অস্ট্রেলিয়ান ওপেনে খেলার একটি সুযোগ রয়েছে। সেটি হল ‘ব্রিজিং ভিসা’। এই ভিসা পেলে তাঁর খেলতে কোনও সমস্যা হবে না। কিন্তু এই ভিসা কার্যকর করেন অস্ট্রেলিয়ার অভিবাসন মন্ত্রী, যিনি নিজের ক্ষমতার বলেই দ্বিতীয়বার জোকোভিচের ভিসা বাতিল করেছেন। তাই তিনি যে আর জোকারকে সুযোগ দেবেন না তা কার্যত নিশ্চিত। তাই অস্ট্রেলিয়ান ওপেনে জোকারের খেলা কার্যত শেষ।

আরও পড়ুন:Rohit Sharma: বিরাট প্রসঙ্গে এবার প্রতিক্রিয়া রোহিত শর্মার

spot_img

Related articles

পশ্চিম এশিয়ার যুদ্ধে বিশ্বের দুই ভাগ স্পষ্ট: ভারতের কী হবে, প্রশ্ন

হরমুজ প্রণালী দিয়ে কোনও দেশের জাহাজ যাবে না। ঘোষণা করার পর আবার মত বদল ইরানের। চিনকে (China) অনুমতি...

রাতভর CEO দফতরে ধর্নায় বামেরা! BJP-র বি-টিম তকমা মুছতে দেরিতে কমরেডরা, ব্যাখ্যা তৃণমূলের

নির্বাচন ঘোষণার আগে হঠাৎই সিইও দফতরে বামেরা। একদিকে নির্বাচনের আগে খাস কলকাতায় বহুদিন পরে লাল ঝাণ্ডা যে এখনও...

সেমির আগে ভক্তিতে আস্থা, ইংল্যান্ডের বিরুদ্ধে জানুন ভারতের সম্ভাব্য একাদশ

টি২০ বিশ্বকাপে (T20 World Cup Final)ফাইনালে উঠার লক্ষ্য নিয়ে লক্ষ্মীবারের সন্ধ্যায় ইংল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত(India)। মুম্বই ওয়াংখেড়ে স্টেডিয়ামেই...

নাবালকের হাত থেকে চলল গুলি! মানিকচকে আহত ৩

মালদহের মানিকচকে দোল নিয়ে আচমকাই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বুধবার সন্ধ্যায় রঙ খেলাকে কেন্দ্র করে গুলি চলার (firing)...