Tuesday, June 23, 2026

Accident:নয়ানজুলিতে উল্টে গেল কেমিক্যাল ভর্তি লরি, মৃত গাড়ির চালক ও খালাসি

Date:

Share post:

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল কেমিক্যাল ভর্তি লরি। চারঘণ্টা গাড়ির চালক গাড়ির ভেতরে আটকে থাকার পর তাঁদের দু’জনেরই মৃত্যু হয়। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।

আরও পড়ুন:রবিবাসরীয় সকালে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল দত্তপুকুর লোকাল

রবিবার সকালে কলকাতা থেকে কেমিক্যাল ভর্তি একটি ট্রাক বনগাঁর পেট্রাপোল সীমান্ত হয়ে বাংলাদেশ যাচ্ছিল। আচমকাই যশোর রোডের ধারে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে যায় লরিটি।  স্থানীয়রা ছুটে গিয়ে উদ্ধারকাজে হাত লাগান৷খবর পেতেই ঘটনাস্থলে আসে অশোকনগর থানার পুলিশ। কিন্তু ট্রাক চালক ও খালাসিকে বের করতে সমস্যায় পড়েন তাঁরা৷ এরপর প্রায় চারঘণ্টার চেষ্টায় জেসিবি দিয়ে নয়ানজুলি থেকে তোলা হয় লরিটিকে৷পাশাপাশি খালাসি ও চালককেও মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ। এদিকে দীর্ঘক্ষণ উদ্ধারকাজ চলার কারণে যশোর রোডে কিছুক্ষণ যানজট তৈরি হয়।

পুলিশ সূত্রের খবর, মৃত গাড়ি চালকের নাম বুদ্ধদেব সেন ও খালাসির নাম অমিত সরকার৷তাঁদের  দুজনেরই বাড়ি বনগাঁ এলাকায়।। কী ভাবে লরিটি নয়ানজুলিতে উল্টে গেল তার তদন্ত শুরু করেছে পুলিশ।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...