Thursday, June 18, 2026

রবিবাসরীয় সকালে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল দত্তপুকুর লোকাল

Date:

Share post:

বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ডাউন দত্তপুকুর লোকাল (Dattapukur Local)। রবিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ শিয়ালদহ-বনগাঁ শাখার দত্তপুকুর লোকাল (Dattapukur Local) বামনগাছি থেকে বারাসতের দিকে যাচ্ছিল। হঠাৎ প্রবল ঝাঁকুনি! চালক অত্যন্ত তৎপরতার সঙ্গে ট্রেন থামিয়ে দেন। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান যাত্রীরা।

আরও পড়ুন – শেষ মুহূর্তে পাঞ্জাবে ভোট পিছনোর আর্জি জানিয়ে কমিশনকে চিঠি মুখ্যমন্ত্রী চান্নির 

প্রশ্ন উঠেছে রেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ঠিক কি কারণে ঘটল এই ঘটনা? খবর পাওয়া মাত্রই নড়ে চড়ে বসে রেল কর্তৃপক্ষ । তড়িঘড়ি লাইন পরীক্ষার কাজ শুরু হয়। রেল সূত্রে খবর, লাইনের ফিসপ্লেটে সমস্যা তৈরি হওয়ায় এমন ঘটনা। বারাসাত- বামনগাছির মাঝে লাইনে ফাটল দেখা যায় বলে জানা গেছে। দুর্ঘটনার জেরে কার্যত ট্রেন পরিষেবা ব্যাহত হয়। এরপর লাইন মেরামতির পর ফের স্বাভাবিক হয় পরিষেবা।

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...