Thursday, February 26, 2026

Anushka Sharma: কোহলির টেস্ট অধিনায়কত্ব ছাড়ার পর ‘বিরাট বার্তা’ অনুষ্কা শর্মার

Date:

Share post:

গত শনিবারই টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বিরাট কোহলি ( Virat Kohli)। তারপর থেকে নানান মহল থেকে প্রতিক্রিয়া আসছে বিরাটের জন‍্য। বিসিসিআই প্রেসিডেন্ট (Bcci President) সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly), রোহিত শর্মা ( Rohit Sharma) থেকে শুরু করে প্রাক্তন কোচ রবি শাস্ত্রী( Ravi Shastri) । সবাই শুভেচ্ছা জানিয়েছেন বিরাট কোহলিকে। আর এবার বিরাটের টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর পর এক আবেগঘন পোস্ট করলেন বিরাট-পত্নী অনুষ্কা শর্মা( Anushka Sharma)। রবিবার দুপুরে সেই বার্তা পোস্ট হতেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

এদিন অনুষ্কা সোশ্যাল মিডিয়ায় লেখেন,” আমার ২০১৪ সালের সেই দিনটার কথা মনে পড়ে যাচ্ছে, যে দিন তুমি এসে বলেছিলে যে ধোনি অধিনায়কত্ব ছেড়ে দেওয়ায় তোমাকে টেস্টের অধিনায়ক করা হয়েছে। আমার মনে আছে সে দিনই আমি, তুমি ও ধোনি বসে গল্প করছিলাম। যখন ধোনি মজা করে বলছিল কত তাড়াতাড়ি তোমার দাড়ি পাকতে শুরু করবে। সে দিন থেকে আমি তোমার দাড়ি পাকতেই শুধু দেখিনি, মানুষ হিসাবে তোমার উন্নতি দেখেছি। ভারতীয় দলের অধিনায়ক হিসাবে তোমার উন্নতি দেখে আমি গর্বিত। তুমি দলকে অনেক সাফল্য দিয়েছ। তবে এই সময়ে তোমার ভেতরের উন্নতি দেখে আমি আরও গর্বিত। তুমি ভান করতে পার না। এই গুণটাই তোমাকে আমার চোখে মহান করে তুলেছে। কারণ সবাই তোমার পবিত্র ইচ্ছাটাকে দেখতে পায়। কিন্তু সবাই সেটা বুঝতে পারে না। তারা সত্যিই ভাগ্যবান যারা তোমার চোখের গভীরে তোমার মনটা দেখতে পায়। তোমার মধ্যেও অনেক খুঁত রয়েছে। কিন্তু তুমি কোনও দিন সেগুলো লুকনোর চেষ্টা করনি। সব সময় সত্যের পাশে দাঁড়িয়েছ। তুমি কোনও দিন পদের লোভ করনি। কারণ কেউ যখন কোনও কিছুকে খুব জোরে চেপে ধরে থাকতে চায় তখন সে নিজেকে সীমিত করে ফেলে। কিন্তু তুমি তো অসীম। এই সাত বছরে তুমি যা শিখেছ তা তোমার কাছ থেকে আমাদের মেয়েও শিখবে।”

আরও পড়ুন:India Team: জয় দিয়ে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের অভিযান শুরু ভারতের


spot_img

Related articles

হাতে লেখা বিশ্বের একমাত্র উর্দু দৈনিক ‘দ্য মুসলমান’! কোথায় গেলে পাওয়া যাবে

ডিজিটাল যুগে যখন সংবাদপত্র সম্পূর্ণভাবে কম্পিউটার নির্ভর, তখন চেন্নাইয়ে আজও টিকে আছে এক অনন্য ঐতিহ্য। ১৯২৭ সাল থেকে...

‘তোমাকে খুব ভালবাসি’, মাকে মেসেজ করে আত্মঘাতী তরুণী

বিদেশে কর্মরত মাকে 'তোমাকে খুব ভালবাসি মা' লিখে আত্মহত্যা তরুণীর (Hyderabad Suicide Case)! মৃত তরুণীর নাম বোনু কোমালি...

আম্বানিদের ‘ঘরেই’ প্রাক বিবাহ অনুষ্ঠান, অর্জুনের বিশেষ দিনে আবেগপ্রবণ শচীন

বসন্তের শুরুতেই বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। আগামী ৫ মার্চ দীর্ঘদিনের বান্ধবী সানিয়া চান্দ্রোর সঙ্গে জীবনের...

“এই সেই চিঠি… যা কখনওই পাঠাবেন না”: মোদির খোলা চিঠি পাল্টা মোক্ষম খোঁচা তৃণমূলের

বঙ্গবাসীকে লেখা নরেন্দ্র মোদির (Naredra Modi) খোলা চিঠি পাল্টা মোক্ষম খোঁচা দিল রাজ্যের শাসকদল। মোদির চিঠি পোস্টের একদিন...