Saturday, June 27, 2026

Novak Djokovic: দ্বিতীয়বার ভিসা বাতিল হতেই কী বললেন জোকোভিচ?

Date:

Share post:

রবিবারই দ্বিতীয়বার ভিসা আবেদন খারিজ হয়ে যায় নোভাক জোকোভিচের( Novak Djokovic)। রবিবার জোকারের ভিসা খারিজ করে ফেডারেল আদালত। যার ফলে অস্ট্রেলিয়ান ওপেনে ( Australian Open) খেলা শেষ হয়ে যায় জোকারের কাছে। রবিবারের শুনানিতে তিন বিচারকের প্যানেল জানিয়ে দেয়, জোকোভিচ যে আবেদন করেছেন তা অযৌক্তিক। আর এই সিদ্ধান্তই মানতে পারছেন জোকোভিচ। আদালতের সিদ্ধান্তের পরে একটি বিবৃতি দেন টেনিস তারকা। যেখানে বোঝা যায় অস্ট্রেলিয়ান ওপেন খেলতে না পারায় প্রচন্ড হতাশ জোকার।

এদিন আদালতের সিদ্ধান্তের পরে জোকোভিচ একটি বিবৃতি দিয়ে বলেন,”আমি এই বিষয়ে বিস্তারিত মন্তব্য করার আগে কয়েক দিন বিশ্রাম নিতে চাই। অভিবাসন মন্ত্রীর সিদ্ধান্তের বিরুদ্ধে আমার আবেদনে আদালত যে নির্দেশ দিয়েছে তাতে আমি প্রচন্ড হতাশ। এই নির্দেশের পরে অস্ট্রেলিয়াতে থেকে অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারব না। আমি আদালতের নির্দেশকে সম্মান করি। এ দেশ থেকে আমাকে ফেরত পাঠানোর প্রক্রিয়াতে আমি সব রকম ভাবে সাহায্য করব।”

আরও পড়ুন:Anushka Sharma: কোহলির টেস্ট অধিনায়কত্ব ছাড়ার পর ‘বিরাট বার্তা’ অনুষ্কা শর্মার

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...