Saturday, June 27, 2026

India Open Badminton: ইন্ডিয়া ওপেন ব‍্যাডমিন্টন চ‍্যাম্পিয়ন লক্ষ‍্য সেন

Date:

Share post:

ইন্ডিয়া ওপেন ব‍্যাডমিন্টন ( India Open Badminton) চ‍্যাম্পিয়ন হলেন লক্ষ‍্য সেন( lakshya sen)। রবিবার ফাইনালে তিনি হারালেন বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন সিঙ্গাপুরের লো কিয়ান ইউকে ( Loh Kean Yew)। খেলার ফলাফল ২৪-২২, ২১-১৭। ফাইনালে স্ট্রেট সেটে হারিয়ে খেতাব জিতলেন লক্ষ‍্য।

ম‍্যাচে এদিন শুরু থেকেই চলে সমানে সমানে লড়াই। ফাইনালে ৫৪ মিনিটের ম্যাচে অনেক বেশি আত্মবিশ্বাসী দেখায় লক্ষ‍্যকে। শুরুতে কিছুটা এগিয়ে যান লো কিয়ান। কিন্তু তারপরই ম‍্যাচে ফেরেন লক্ষ‍্য। এক সময় ১৬-৯ ব্যবধানে এগিয়ে যান ভারতীয় শাটলার। ১৯-১৭ ব্যবধানে লক্ষ্য এগিয়ে থাকা অবস্থায় পর পর তিন পয়েন্ট তুলে নেন কিয়ান। কিন্তু শেষ পর্যন্ত ২৪-২২ ব্যবধানে জেতেন লক্ষ্য। দ্বিতীয় সেটেও অনেক খোলা মনে খেলেন লক্ষ্য। প্রথমের দিকে টান টান খেলা চললেও ৭-৭ ব্যবধান থেকে পর পর পয়েন্ট জিতে ম্যাচ নিজের পকেটে পুরতে থাকেন ভারতীয় ব‍্যাডমিন্টন তারকা। শেষমেশ ২১-১৭ ব্যবধানে সেট জিতে খেতাব জেতেন তিনি।

লক্ষ্যই হলেন ভারতের প্রথম শাটলার যিনি অভিষেকেই ইন্ডিয়া ওপেনের খেতাব জিতলেন।

আরও পড়ুন:Novak Djokovic: দ্বিতীয়বার ভিসা বাতিল হতেই কী বললেন জোকোভিচ?

Related articles

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...