Friday, June 5, 2026

সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের সহযোগী হিসাবে মনে ধরে রাখলাম, শাঁওলি মিত্রের প্রয়াণে শোকপ্রকাশ মমতার

Date:

Share post:

গতকাল বিকেলে ইহলোক ছেড়ে চলে গিয়েছেন নাথবতী অনাথবৎ। তাঁর ইচ্ছাপত্রের কথা মেনেই মৃত্যুর আগে সকলকে জানানো হয়নি, ফুলের ভারে চাপা দেওয়া হয়নি শরীর। বিকেলে নি:শব্দে শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর জানানো হয় সকলকে। নাট্য জগতের এই অপূরণীয় ক্ষতিতে শোকস্তব্ধ সকলে।
শোকবার্তা পাঠিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটা সময়ে একসঙ্গে রাস্তায় নেমেছিলেন তাঁরা। সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনে মমতার সহযোগী হিসেবে যে কয়েকজনকে দেখা গিয়েছিল তাঁদের মধ্যে তিনি একজন। পুরনো কথা মনে করিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘আমি রেলমন্ত্রী থাকার সময় তিনি আমার সঙ্গে ঘনিষ্ঠ ভাবে কাজ করেছিলেন। পরে আমরা দায়িত্বে এলে কিছুদিন পর তিনি বাংলা অ্যাকাডেমির সভাপতি হন এবং দায়িত্বের সঙ্গে মূল্যবান কাজ করেন। বাংলার সরকার তাঁকে ২০১২ সালে বঙ্গবিভূষণ ও ২০১৪ সালে দীনবন্ধু পুরস্কার দেয়।’

আরও পড়ুন- ট্যাবলো-বিতর্ক: মুখ্যমন্ত্রীর চিঠির পর প্রধানমন্ত্রীকে বাংলার ট্যাবলোয় অনুমতি দেওয়ার অনুরোধ তথাগতর
মমতা বন্দ্যোপাধ্যায় আরও লিখেছেন, ‘শাঁওলিদির ইচ্ছাক্রমে তাঁর প্রয়াণের খবর আমাকে শেষকৃত্যের পর দেওয়া হয়। আমি কিন্তু কাছের মানুষ হিসাবে তাঁকে মনে ধরে রাখলাম। আমাদের বহুদিনের সহকর্মী এবং সুহৃদ হিসেবে তিনি আমাদের মনের মণিকোঠায় থেকে যাবেন।’

Related articles

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...