Friday, June 5, 2026

Bcci: বোর্ডের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন কোহলি

Date:

Share post:

ফেব্রুয়ারি মাসে শ্রীলঙ্কার (Srilanka) বিরুদ্ধে দুটি টেস্ট ম‍্যাচের সিরিজ খেলতে নামবে ভারতীয় দল( India Team) । সূত্রের খবর সেই টেস্ট সিরিজের প্রথম ম‍্যাচে বিরাট কোহলিকে (virat Kohli)নেতৃত্ব দেওয়ার কথা বলে ছিল ভারতীয় ক্রিকেট বোর্ড( BCCI)। আর সেই প্রস্তাব নাকচ করে দেন কোহলি। সূচি অনুসারে আগামী ফেব্রুয়ারিতে বিরাটের শততম টেস্ট খেলার কথা। শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৫ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে নামবে টিম ইন্ডিয়া। কেরিয়ারের এমন মাইলস্টোন ম্যাচে যাতে কোহলি দলকে নেতৃত্ব দেন, এমনটাই আবেদন করা হয় বিসিসিআইয়ের তরফ থেকে।

এদিন নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা জানিয়েছেন,”বিসিসিআইয়ের একজন সিনিয়র  কর্তা নাকি কোহলিকে অধিনায়ক হিসাবে বিদায়ী ম্যাচ এবং বেঙ্গালুরুতে একটি উৎসবের প্রস্তাব দিয়েছিলেন। তবে সেই বোর্ড কর্তা প্রস্তাব প্রত্যাখ্যান করেন কোহলি।”

সব ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারি মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট খেলতে নামবে ভারতীয় দল। বেঙ্গালুরুতে হওয়ার কথা সেই টেস্ট। সেখানেই কোহলিকে অধিনায়ক হিসেবে শেষ টেস্ট খেলার সুযোগ করে দিতে চেয়েছিল বোর্ড। কিন্তু সেই প্রস্তাব সঙ্গে সঙ্গে প্রত‍্যাখ‍্যান করেন কোহলি। গত শনিবার টেস্ট দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান বিরাট।

আরও পড়ুন:Kapil Dev: চিন্তামুক্ত ব‍্যাটিংয়ের জন‍্য টেস্টের নেতৃত্ব ছেড়েছেন কোহলি, বললেন কপিল দেব

Related articles

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...

প্রকল্প অনুমোদনে গতি আনতে সিদ্ধান্ত, দফতরগুলির আর্থিক ক্ষমতা বাড়াল রাজ্য

উন্নয়নমূলক প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নের গতি আনতে প্রশাসনিক দফতরগুলির আর্থিক ক্ষমতা বৃদ্ধি করল রাজ্য সরকার (State Goverment)। অর্থ...

ডাবল ইঞ্জিনের প্রথম পদক্ষেপ, সাই-রাজ্য যৌথ উদ্যোগে বিশ্ব সাইকেল দিবসে বিশেষ কর্মসূচি

আগামী রবিবার বাইসাইকেল ডে উপলক্ষ্যে একটি সাইকেল যাত্রার ইভেন্টের আয়োজন করেছে সাই। যুবভারতী থেকে সেন্ট্রাল পার্ক হয়ে আবার...