Friday, June 26, 2026

Kapil Dev: চিন্তামুক্ত ব‍্যাটিংয়ের জন‍্য টেস্টের নেতৃত্ব ছেড়েছেন কোহলি, বললেন কপিল দেব

Date:

Share post:

গত শনিবারই টেস্ট ক্রিকেটের( TEST Cricket) থেকে অধিনায়কত্ব ছেড়েছেন বিরাট কোহলি ( Virat Kohli)। তারপর থেকেই একেরপর এক প্রতিক্রিয়া আসতে শুরু করে ক্রিকেট মহল থেকে। এবার বিরাট প্রসঙ্গে মুখ খুললেন ভারতের প্রাক্তন অধিনায়ক কপিল দেব (Kapil Dev)। ভারতের প্রাক্তন অধিনায়কের মতে টি-২০ অধিনায়কত্ব ছাড়ার পর থেকেই চাপে ছিলেন বিরাট। সেই কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এদিন এক সাক্ষাৎকারে কপিল দেব বলেন,” কোহলির টেস্ট অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্তকে আমি সম্মান জানাই। টি-২০র অধিনায়কত্ব ছাড়ার পর থেকে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল বিরাট। সম্প্রতি দেখে মনে হচ্ছিল ও খুব চাপে রয়েছে। যার ফলে ব্যাটিংয়ের উপরেও তার প্রভাব পড়ছিল। তাই বাধ্য হয়ে চিন্তামুক্ত ভাবে খেলার জন্য অধিনায়কত্ব ছাড়তেই হত। আর সেটাই করেছে কোহলি।”

এরপাশাপাশি কপিল দেব আরও বলেন,” কোহলি যথেষ্ট পরিণত। অনেক চিন্তা ভাবনা করেই ও এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। হতে পারে অধিনায়কত্ব করতে আর ওর ভাল লাগছিল না। ওর সিদ্ধান্তকে আমাদের সম্মান জানানো উচিত। আগামী দিনে ওর ভালো ব‍্যাটিং দেখার অপেক্ষায় রইলাম।”

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...